গুগল সার্চের গোপন তথ্য ফাঁস

আপডেট : ৩০ মে ২০২৪, ১২:২৫ পিএম

মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল ওয়েবপেজ র‌্যাঙ্ক করার জন্য ব্যবহারকারীদের তথ্য কীভাবে সংগ্রহ করে-তার গোপন তথ্য ফাঁস হয়েছে। গুগল নিশ্চিত করেছে যে, তাদের প্রায় আড়াই হাজার অভ্যন্তরীণ গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে। তবে কোম্পানিটি এটি ব্যবহারে সতর্কতা জারি করে বলেছে, এই তথ্যগুলো অসম্পূর্ণ বা পুরোনো।
 
মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জকে গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা পুরোনো বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে সার্চের বিষয়ে ভুল অনুমান করা থেকে ব্যবহারকারীদের সতর্ক করব।’
 
এসইও বিশেষজ্ঞ র‍্যান্ড ফিশকিন নিজের একটি ব্লগে জানান, গুগলের সার্চ বিভাগের কর্মী দাবি করা এক ব্যক্তি তাঁকে আড়াই হাজার পৃষ্ঠার ডকুমেন্ট দিয়েছেন। এগুলো সত্যি হলে এসইও, মার্কেটিং ও প্রকাশনা শিল্পে ব্যাপক প্রভাব পড়তে পারে।

ফিশকিনকে পাঠানো ইমেলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গুগলের সাবেক কর্মীরা নথির বৈধতা নিশ্চিত করেছেন।

ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় যে, ক্রোম ব্যবহারকারীদের তথ্য ও ক্লিক থেকে তথ্য সংগ্রহ করে গুগল। তবে এই তথ্য সার্চ র‍্যাঙ্কিংয়ের কাজে কীভাবে লাগানো হয় তা স্পষ্ট করে বলা হয়নি। ফাঁস হওয়া তথ্যগুলোতে গুগল সার্চের অ্যালগরিদম ফাঁস করা হয়। এটি ওয়েবের ওপর নির্ভরশীল বিভিন্ন শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর