অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

আপডেট : ০৯ জুন ২০২৪, ০১:২৮ পিএম

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্য ব্যক্তিগত তথ্য শেয়ার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তাই অনলাইনে নিরাপদ থাকতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে। এ জন্য সচেতনতার পাশাপাশি কিছু পদক্ষেপ নিতে হবে ব্যবহারকারীকে। 

নির্ভরযোগ্য ভিপিএন পরিষেবা ব্যবহার: আইপি অ্যাড্রেস গোপন রাখতে ভিপিএন বেশ কার্যকর। অনলাইনে শেয়ার করা তথ্যকে সুরক্ষিত রাখা ছাড়াও ভিপিএনের বেশ কয়েকটি সুবিধা রয়েছে। ভিপিএন সংযোগ বিচ্ছিন্ন হলেও ব্যবহারকারীর পরিচয় সুরক্ষিত থাকে। তবে অবশ্যই নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করা উচিত। বর্তমানে কয়েকটি কার্যকর ভিপিএন হলো এক্সপ্রেসভিপিএন, নর্ডভিপিএন ও সার্ফশার্ক ভিপিএন। 

সার্চ হিস্ট্রি সেভ না করা: গোপনীয়তা রক্ষায় অনেকেই ইনকগনিটো মোডে ব্রাউজ করে থাকেন। তবে সার্চের ফল ব্রাউজারে সেভ না করার অপশন সেট করা থাকলে বিভিন্ন ট্র্যাকার ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অনলাইনে সুরক্ষিত থাকা যায়। হিস্ট্রি সেভ না করা বা ক্লিয়ার রাখা তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ।  

নিরাপদ ইমেইল পরিষেবা ব্যবহার: ব্যবহারকারীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে ইমেইলে। কিছু ইমেইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে। তবে বেশির ভাগ ইমেইল পরিষেবাগুলো কোনো প্রকার এনক্রিপশন সুবিধা দেয় না। এ জন্য তথ্য সুরক্ষায় একটি নিরাপদ ইমেইল পরিষেবা ব্যবহার করা জরুরি। 

সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ারে সতর্কতা: ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ডেটা সংগ্রহের অপশন বন্ধ রাখতে হবে। 

মেসেজ এনক্রিপ্ট করা: ব্যবহারকারীদের সুরক্ষায় এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থার মেসেজিং সার্ভিস ব্যবহার গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও আই মেসেজের মতো অনেক মেসেজিং অ্যাপ্লিকেশন এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দিয়ে থাকে। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যবহারকারীদের এ ধরনের মেসেজিং অ্যাপ ব্যবহার করার পরামর্শ প্রযুক্তিবিদদের। 

লোকেশন সম্পর্কিত তথ্য না দেওয়া: বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বেশকিছু অনুমতি দিতে হয়। এর মধ্যে অন্যতম হলো ব্যবহারকারীর লোকেশন বা অবস্থান। তথ্য সুরক্ষায় সব অ্যাপে লোকেশন পারমিশন না দেওয়া ভালো।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা: অনলাইনের তথ্য সুরক্ষিত রাখতে যেকোনো জায়গার পাবলিক ওয়াই-ফাই ব্যবহার এড়িয়ে চলা উচিত। সুরক্ষিত নয় এমন নেটওয়ার্কে যুক্ত থাকলে তথ্য বেহাতের ঝুঁকি থাকে। যদি কোনো বিশেষ কারণে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের প্রয়োজন হয় তবে পাসওয়ার্ড ব্যবহার বা অনলাইন ব্যাংকিংয়ের মতো সংবেদনশীল কার্যক্রম এড়িয়ে চলা উচিত। 

তথ্যসূত্র: মেক ইউজ অব, ফোর্বস

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর