কম্পিউটার হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:১৭ পিএম

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দৌরাত্ম্য বাড়ছে সাইবার অপরাধের। কম্পিউটার ও স্মার্টফোন হ্যাকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি কিংবা ভিডিও চুরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। হ্যাক হওয়ার বিষয়টি আগে বুঝতে পারলে পদক্ষেপ নিয়ে বড় ক্ষতি এড়ানো সম্ভব। তবে অনেকে বুঝতেই পারেন না ডিভাইস হ্যাক হওয়ার বিষয়টি। চলুন জেনে নেওয়া যাক, যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার কম্পিউটার হ্যাক হয়েছে।  

অস্বাভাবিক ধীরগতি: কম্পিউটার অস্বাভাবিক ধীরেগতিতে চলা হ্যাক হওয়ার অন্যতম লক্ষণ। যদি কম্পিউটারে অ্যাপ খুলতে বা ওয়েব পেজ লোডিং দীর্ঘ সময় লাগে, তবে কম্পিউটার সিস্টেম ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

অ্যান্টিভাইরাসের সতর্কবার্তা: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যালওয়্যার শনাক্তের সতর্কবার্তা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বেশির ভাগ অ্যান্টিভাইরাস ক্ষতিকারক ফাইল শনাক্ত ও অপসারণ করতে পারে। কিন্তু অ্যান্টিভাইরাস যদি বারবার একই সমস্যা খুঁজে বের করে তবে বুঝতে হবে কোথাও সমস্যা হয়েছে। হ্যাকাররা নিজেদের শনাক্তকরণ এড়াতে অনেক সময় অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়ে থাকে।  

ওয়েবক্যামের লাইট জ্বলা: ব্যবহার ছাড়াই যদি কম্পিউটারে ওয়েবক্যামের লাইট জ্বলে থাকতে দেখা যায় তাহলে বুঝতে হবে অন্য কেউ কম্পিউটারের অ্যাকসেস নিয়েছে। রিমোর্ট অ্যাকসেস ট্রোজান (আরএটি) ব্যবহারকারীর অজান্তেই ওয়েবক্যাম নিয়ন্ত্রণ নিতে পারে।   

কম্পিউটার ফ্রিজ ও ক্র্যাশ: কম্পিউটার যদি বারবার ফ্রিজ বা ক্রমাগত অ্যাপ ক্র্যাশ করে তাহলে হ্যাক হয়েছে বলে বুঝতে হবে। এমন সমস্যা দেখা গেলে বুঝতে হবে সিস্টেমটি ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়েছে। ম্যালওয়্যার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে। 

অপরিচিত অ্যাপ: কম্পিউটারে যদি অজানা কোনো নতুন অ্যাপ বা পপআপ দেখা যায় সেটি হ্যাকিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ইন্সটলের কারণে হতে পারে। তাই পপআপ ও অপরিচিত অ্যাপ দেখলে সতর্ক হতে হবে।    

ইমেইল লিংকড ও পাসওয়ার্ড পরিবর্তন: হ্যাক হওয়া অ্যাকাউন্টে প্রায়ই অপ্রত্যাশিত ইমেইল লিংকড হয়। এ ছাড়া পাসওয়ার্ড পরিবর্তন করা হতে পারে। এসব লক্ষণ দেখা গেলে কম্পিউটার সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।  

ওপরের লক্ষণগুলোর মাধ্যমে কম্পিউটার হ্যাক হয়েছে কি না তা ব্যবহারকারী শনাক্ত করতে পারবেন। অ্যান্টিভাইরাসের মাধ্যমে সমস্যার সমাধান না হলে কম্পিউটার বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হবে।  

তথ্যসূত্র: পিসি ওয়ার্ল্ড, মেক ইউজ অব

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর