রোবোট্যাক্সিতে চড়ে টেসলার শেয়ার দর বাড়তে পারে ১০ গুণ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম

জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বহুল আলোচিত রোবোট্যাক্সি (রোবোট ট্যাক্সি) প্রজেক্ট আলোর মুখ দেখলে বাজারে তাদের শেয়ার দর বেড়ে যেতে পারে ১০ গুণ। মার্কিন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এআরকে ইনভেস্ট সম্প্রতি এমনটাই ভবিষ্যৎবাণী করেছে। 

স্বয়ংচালিত বা চালকবিহীন গাড়ি তৈরির প্রজেক্ট ‘রোবোট্যাক্সি’ টেসলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। উচ্চাভিলাষী এই প্রজেক্ট নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যেও রয়েছে দারুন আগ্রহ, চলছে নানা জল্পনা-কল্পনা। 

প্রাথমিকভাবে রোবোট্যাক্সি উন্মোচনের কথা ছিলো আগস্টের ৮ তারিখে। তবে সম্প্রতি মিডিয়া প্রতিষ্ঠান ব্লুমবার্গ এর বরাতে জানা গেছে টেসলা তাদের রোবোট্যাক্সি উন্মোচন ইভেন্ট দু’মাস পিছিয়ে অক্টোবরে নিয়ে গেছে। 

কারণ হিসেবে টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছেন যে, গাড়িটির সামনের দিকে ডিজাইন সঙ্ক্রান্ত কিছু পরিবর্তনের কারনে রোবোট্যাক্সি টিমকে অতরিক্ত সময় দেয়া হয়েছে। এছাড়া রোবোট্যাক্সির প্রোটোটাইপে আরও কিছু ফিচার যুক্ত করার জন্যেও বাড়তি কিছুটা সময় প্রয়োজন হচ্ছে।  মাস্ক আরও বলেছেন, টেসলার চালকবিহীন গাড়ির ব্যবসার ধরন এয়ারবিএনবি ও উবারের ব্যবসায়ের সংমিশ্রণে হবে। 

বাজারে টেসলা ছারাও আরও কয়েকটি প্রতিষ্ঠান স্বয়ংচালিত গাড়ি তৈরি করছে। তবে তাদের গাড়িগুলো নির্দিষ্ট একটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ এবং অনেক ক্ষেত্রেই এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ এই গাড়িগুলোতে চালক না থাকলেও এগুলোকে পুরোপুরি স্বয়ংচালিত বা অটোনোমাস বলা যায় না। 

তাই চালকহীন গাড়ির বাজারে এই মুহূর্তে একেবারে সামনের সারিতেই রয়েছে টেসলা।  এআরকে ইনভেস্ট-এর ক্যাথি উড সম্প্রতি জানিয়েছেন যে, সারা বিশ্বে আয়ের দিক থেকে চালকহীন গাড়ির বাজারের মোট মূল্য ৮ থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার। তার মতে, টেসলা যদি অন্য প্রতিযোগীদের ছাপিয়ে পরিপূর্ণ একটি স্বয়ংচালিত গাড়ি নিয়ে আসতে পারে তাহলে চালকহীন গাড়ির বাজারের অর্ধেক দখলে নিতে পারে মাস্কের প্রতিষ্ঠান।

ক্যাথি উড বলেন, “আমাদের ধারণা সঠিক হলে, তাদের (টেসলার) শেয়ার অনেক দূর যাবে।” 

এখন দেখার বিষয়, স্বয়ংচালিত গাড়ির বাজারে রোবোট্যাক্সি কতটা সফল হয়। রোবোট্যাক্সির পারফর্মেন্সই ঠিক করে দিবে চালকহীন গাড়ির বাজারে টেসলার ভবিষ্যৎ পথচলা।

তথ্যসূত্র: টেসলারাতি, ব্লুমবার্গ, বিজনেস ইনসাইডার

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর