বন্যার পানিতে ডুববে না ঘর, উদ্ভাবন আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ বাংলাদেশে পরিচিত প্রাকৃতিক দুর্যোগের নাম বন্যা। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লাখো মানুষের দুর্ভোগের মধ্যেই এল সুখবর। বন্যা প্রবণ এলাকায় পানিতে ভেসে থাকবে এমন মডেলের ঘর তৈরি করেছে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি গবেষক দল।

‘বন্যায় ভাসমান বাসগৃহের’ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরী’। এই বাসগৃহ বন্যার পানিতে ভেসে থাকবে, বন্যার পানি নেমে যাওয়ার পর আবার আগের অবস্থানে ফিরে যাবে। 

গবেষকরা জানায়, বাংলাদেশে ভূমিরুপ মূলত সমতল। ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা- এই তিনটি বৃহৎ নদীব্যবস্থায় গঠিত এই ব-দ্বীপের বহু নদী আন্তর্জাতিক সীমানার বাইরে উৎপন্ন। গঙ্গা-ব্রহ্মপুত্র -মেঘনা নদীপ্রণালী ১৭.৬ লাখ বর্গকিলোমিটার আয়তনের অববাহিকা এলাকাকে নিষ্কাশিত করে থাকে।

‘বন্যায় ভাসমান বাসগৃহ’ প্রকল্পের গবেষক দলের সদস্যরা ‘তরী’ নামের ঘরের সামনে। ছবি: ইনডিপেনডেন্ট

পুনর্বাসনের জন্য প্রস্তাবিত এই বাসগৃহে রয়েছে একটি বসতঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার ও একটি বারান্দা। এই বাসগৃহের নির্মাণ খরচও সাধারণ ঘরের মতো সকলের নাগালের মধ্যে। এটি তৈরিতে ব্যবহার করা উপকরণ হবে অগ্নি প্রতিরোধী, পরিবেশ বান্ধব। ঘুনে পোকায় আক্রান্ত হবে না এই ঘর। একই সঙ্গে প্রতিটি বাসগৃহ স্বাভাবিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে কমপক্ষে ২০ থেকে ৩০ বছর টিকে থাকবে। এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম এবং খুবই সহজ, প্রশিক্ষণের মাধ্যমে যে কাউকেই সহজেই প্রশিক্ষিত করে বাসগৃহ হস্তান্তর করা সম্ভব। একটি বাসগৃহ দুই থেকে তিন দিনের মধ্যেই নির্মার্ণ করা সম্ভব এবং চাইলে সহজেই স্থানান্তর করা যাবে। 

পরীক্ষামূলক মডেলটির সব ধরনের টেকনিক্যাল পরীক্ষা–নিরীক্ষা ল্যাবরেটরিতে সম্পন্ন হয়েছে। গবেষক দলের শিক্ষার্থীরা আশা করছেন আগামী সপ্তাহের মধ্যেই তাদের নিজস্ব তহবিল থেকে প্রথম ঘরটি বন্য কবলিত এলাকায় পুনর্বাসনের জন্য হস্তান্তর করতে পারবে। 

গবেষক দল আশা করছে, সরকারি সহযোগীতা পেলে কিংবা বাণিজ্যিক উৎপাদনে কোনও শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসলে প্রস্তাবিত ভাসমান বাসগৃহটি স্থায়ীত্ব বৃদ্ধি করে আরও কম খরচে নির্মাণ করতে পারবে। 

গবেষক দলে রয়েছেন, বর্তমানে পুরকৌশল বিভাগে ৩য় বর্ষে অধ্যায়ণরত মো. আব্দুল্লাহ আল নাঈম, ২য় বর্ষের নাহিয়ান ও আওয়াল এবং প্রকৌশলী সাঈদ মো. নাজমুল হক।

প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ২০২৬ থেকে ২৬(ক) ধারা বাদ দেওয়াসহ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় ১০ দফা সুপারিশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি...
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর