জিমেইলে মেইল ‘আনসেন্ড’ করবেন যেভাবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

আজকের সোশ্যাল মিডিয়ার যুগেও আনুষ্ঠানিক ও পেশাগত কাজে ই-মেইলকে যোগাযোগের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গণ্য করা হয়। আর ই-মেইলের জগতে যে নামটি সবচেয়ে বেশি পরিচিত সেটি হলো গুগলের মালিকানাধীন ই-মেইল সার্ভিস ‘জিমেইল’। ১২০ কোটি ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ই-মেইল সার্ভিস হচ্ছে এই জিমেইল।  

চলুন আজকের পোস্টে দেখে নেয়া যাক জিমেইলে পাঠানো ই-মেইল কিভাবে ফিরিয়ে নিতে হয় বা আনসেন্ড করতে হয়:  

পাঠানো ই-মেইল ফিরিয়ে নেয়া (বা আনসেন্ড করা)
ই-মেইল পাঠানোর পর সেটা কি আবার ফিরিয়ে আনা যায়? এই প্রশ্ন যাদের মনে তাদের জন্যই এই ফিচারটি। ২০১৫ সালে জিমেইলে যুক্ত হওয়া এই ফিচারটির কল্যাণে মেইল পাঠানোর পর সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে সেটি ফিরিয়ে নেয়া বা আনসেন্ড করা যায়। কিভাবে, সেটাই দেখবো এখানে:

জিমেইলে মেইল বা মেসেজ সেন্ড করার পর প্রায় সাথে সাথেই স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ দেখা যায়। যেখানে ‘আনডু’ ও ‘ভিউ মেসেজ’ নামে দুটো অপশন থাকে। ‘আনডু’ অপশনটিতে ক্লিক করলেই মেইলটি আর প্রাপকের কাছে পৌঁছবে না। তবে এই ‘আনডু’ অপশনটি ৫ সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে দেখা যায়, তারপর স্বয়ংক্রিয়ভাবেই সেটি অদৃশ্য হয়ে যায়।

আপনি কত সেকেন্ড ‘আনডু’ অপশনটি স্ক্রিনে দেখতে চান সেটা আপনার জিমেইল অ্যাকাউন্টের সেটিংস থেকে নির্ধারণ করে দিতে পারেন। এজন্য প্রথমে জিমেইলে লগইন করার পর স্ক্রিনের উপরে ডান দিকে সেটিংস অপশনটিতে ক্লিক করে ‘সি অল সেটিংস’-এ যেতে হবে। এবার সেটিংস পেইজের ‘জেনারেল’ ট্যাবে পেয়ে যাবেন ‘আনডু সেন্ড’ ফিচারটি। এর পাশেই ড্রপ ডাউন লিস্টে ৫, ১০ ২০ ও ৩০ সেকেন্ড অপশনগুলোর মধ্য থেকে একটিকে সিলেক্ট করে পেইজটির নিচে এসে ‘সেইভ চেঞ্জেস’ বাটনটিতে ক্লিক করে দিতে হবে। ব্যস, আপনার কাজ শেষ। এবার থেকে প্রতিবার মেইল সেন্ড করার পর নির্ধারিত সময় পর্যন্ত ‘আনডু’ অপশনটি স্ক্রিনে দেখতে পাবেন আপনি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর