জিমেইলে মেইল শিডিউল করা সম্পর্কিত কয়েকটি টিপস

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম

প্রচলিত ই-মেইল সার্ভিসগুলোর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় জিমেইল। জিমেইলের নানা ফিচার আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে জিমেইলে। আবার নতুন প্রযুক্তির আবির্ভাবেও এসেছে এমন অনেক ফিচার যেগুলো একসময় হয়তো আমাদের কল্পনারও অতীত ছিলো। 

জিমেইলের বেশ কার্যকর একটি ফিচার হচ্ছে মেইল শিডিউল করে রাখার সুবিধা। মেইল শিডিউল করা সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে চলুক আজকের এই পোস্টে আলোচনা হয়ে যাক:  

পূর্বনির্ধারিত সময়ে মেইল প্রেরণ (শিডিউল সেন্ড)
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন একটি পোস্ট নির্দিষ্ট সময়ে ‘শিডিউল’ করে রাখা যায় তেমনি জিমেইলেও পূর্বনির্ধারিত সময়ে মেইল প্রেরণের জন্য ‘শিডিউল সেন্ড’ ফিচারটি ব্যবহার করা যায়। অর্থাৎ একটি মেসেজ বা মেইল আপনি কখন পাঠাতে চাইছেন সেটা আগে থেকেই ঠিক করে দিতে পারেন।

মেইল ‘শিডিউল’ করার জন্য জিমেইল অ্যাকাউন্টে লগইন করার পর প্রথমে আপনাকে ‘কম্পোজ’ অপশনে ক্লিক করতে হবে। এবার ‘নিউ মেসেজ’ উইন্ডোতে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস, মেইলের সাবজেক্ট, বডি লিখে নিচে বাম দিকে ‘সেন্ড’ বাটনের ঠিক পাশে ‘ডাউন অ্যারো’ চিহ্নটিতে ক্লিক করলেই পেয়ে যাবেন ‘শিডিউল সেন্ড’ অপশনটি। এবার তাতে ক্লিক করলে ৩টি ‘ডিফল্ট’ টাইমিং অপশন দেখাবে। এগুলো কোনোটিই পছন্দ না হলে তার নিচে ‘পিক ডেট এন্ড টাইম’ অপশনটিতে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী তারিখ ও সময় নির্ধারণ করে নিচে ‘শিডিউল সেন্ড’ বাটনটিতে ক্লিক করে দিলেই নির্দিষ্ট সময়ে মেইলটি ঠিক পৌঁছে যাবে প্রাপকের কাছে।

‘শিডিউল’ করে রাখা মেইল দেখা, পরিবর্তন করা ও বাতিল করার উপায়
‘শিডিউল’ করে রাখা মেইলে কোন প্রকার পরিবর্তন করা বা বাতিল করার জন্য জিমেইলের বাম দিকের প্যানেল থেকে ‘শিডিউলড’ অপশনে ক্লিক করতে হবে। এবার নির্দিষ্ট মেইলটি ওপেন করে উপরে ডান দিকে ‘ক্যানসেল সেন্ড’ বাটনটিতে ক্লিক করে দিলেই মেইলটি আর পূর্বনির্ধারিত সময়ে প্রাপকের কাছে পৌঁছবে না। শিডিউল বাতিল করার পর মেইলটি ড্রাফট হিসেবে জমা থাকবে। 

এবার আপনি চাইলে মেইলটিতে প্রয়োজনীয় পরিবর্তন করে সাথে সাথেই সেন্ড করে দিতে পারেন। আবার চাইলে নতুন করে শিডিউলও করতে পারেন ঠিক যেভাবে এর আগে করেছেন।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর