জিমেইলে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন যেভাবে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:০৭ এএম

আপনি নিয়মিত জিমেইল ব্যবহার করেন। কিন্তু জিমেইলের পাশাপাশি আপনাকে হয়তো ইয়াহু, আউটলুক কিংবা অ্যাপলের আইক্লাউড মেইলও ব্যবহার করতে হয়। একসাথে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের একাধিক মেইল অ্যাকাউন্ট ম্যানেজ করা বেশ ঝামেলার একটি বিষয়। এই সমস্যার দারুন একটি সমাধান কিন্তু রয়েছে জিমেইলেই। 

স্মার্টফোনের জিমেইল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করার ফিচারটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। কিন্তু জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্টও কিন্তু অ্যাড করা যায়। আর শুধু অ্যাড করাই নয়, এমনকি গুগলের স্প্যাম ফিল্টারিং ও ট্যাবড ইনবক্স-এর মতো ফিচারও ব্যবহার করা যাবে জিমেইলে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে জিমেইলে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করা যায়।

যেভাবে থার্ড-পার্টি অ্যাপ অ্যাড করা যাবে জিমেইলে
প্রথমেই জিমেইল অ্যাপটি ওপেন করে অ্যাকাউন্টের প্রোফাইল পিচকারে বা অ্যাভাটারে ট্যাপ করতে হবে। এরপর ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশনটি সিলেক্ট করলে আপনি কোন ধরণের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার কিছু অপশন দেখাবে যেখানে গুগলের পাশাপাশি আউটলুক ও ইয়াহুও রয়েছে। আপানার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি যদি এগুলোর কোনোটিই না হয় সেক্ষেত্রে ‘আদার’ অপশনটি সিলেক্ট করে যে ই-মেইল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছেন সেটি নির্দিষ্ট বক্সে টাইপ করে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

ব্যস, এবার থেকে আপনি আপনার থার্ড-পার্টি মেইল অ্যাকাউন্টটিও জিমেইল অ্যাপ ব্যবহার করেই অ্যাক্সেস ও ম্যানেজ করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন অ্যাকাউন্টের ইনবক্স আলাদা রাখতে পারেন, সেক্ষেত্রে একবারে একটি অ্যাকাউন্টের ইনবক্সই আপনি অ্যাক্সেস করতে পারবেন। তবে চাইলে আপনি আপনার ফোন বা ট্যাবলেটে সব অ্যাকাউন্টের মেইলগুলো একসাথে একটি ইনবক্সেই দেখে নিতে পারেন।

অ্যাড করা কোনো ই-মেইল অ্যাকাউন্ট ডিলিট করে দিতেও আপনাকে ট্যাপ করতে হবে প্রোফাইল পিচকারে বা অ্যাভাটারে। তারপর ‘ম্যানেজ অ্যাকাউন্টস’ অপশনটিতে গিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়াটি অনুসরণ করলেই আপনার জিমেইল অ্যাপ থেকে মুছে যাবে অ্যাকাউন্টটি। 

ডেক্সটপে জিমেইলে থার্ড-পার্টি ই-মেইল অ্যাড করবেন যেভাবে 
শুধু জিমেইল অ্যাপেই নয়, ডেক্সটপেও জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল যুক্ত করা যাবে। এজন্য প্রথমেই জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করে গিয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর যেতে হবে ‘সি অল সেটিংস’ পেজটিতে। এবারে ‘অ্যাকাউন্টস এন্ড ইমপোর্ট’ ট্যাবের অধীনে ‘চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস’ অপশনটির পাশে ‘অ্যাড এ মেইল অ্যাকাউন্ট’ অপশনটিতে ক্লিক করলেই একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। এই পপ-আপ উইন্ডোতে যে ই-মেইল অ্যাকাউন্টটি যুক্ত করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি লিখে দিবেন। এবারে নেক্সট বাটনে ক্লিক করে ‘লিঙ্ক অ্যাকাউন্টস উইথ জিমেইলিফাই’ সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে যেতে হবে পরের ধাপে। এবারে পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর