প্রযুক্তি টিপস

জিমেইলে প্রোমোশনাল মেইল আসা বন্ধ করবেন যেভাবে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

সোশ্যাল মিডিয়ার এই যুগেও নানা কারণে আমরা প্রতিদিনই ইমেইল ব্যবহার করে থাকি। বিশেষ করে পেশাগত আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইমেইলের ব্যবহার এখনও বেশ জনপ্রিয়। প্রচলিত ইমেইল সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগলের মালিকানাধীন জিমেইল। বিশ্বব্যাপী ইমেইলের বাজারে বর্তমানে জিমেইলের শেয়ার ৩০ শতাংশেরও বেশি। আর অ্যাপল ইকোসিস্টেমের বাইরে তাঁদের একচ্ছত্র আধিপত্য বিরাজমান। ১৮০ কোটি ব্যবহারকারীর এই ইমেইল সার্ভিস আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ গুগলের বিভিন্ন সার্ভিস যেমন ‘গুগল ড্রাইভ’ ব্যবহার করতে হলে জিমেইল অ্যাকাউন্ট থাকার কোনো বিকল্প নেই।

প্রতিদিন ব্যবহার করলেও জিমেইলের এমন অনেক সাধারণ ফিচার কিংবা কৌশল (টিপস এন্ড ট্রিক্স) রয়েছে যেগুলো আমাদের অনেকেরই জানা নেই। অথচ এগুলো জানা থাকলে আমাদের জিমেইল ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো ও উন্নত হতে পারতো। এমনই একটি সাধারণ অথচ গুরুত্বপূর্ণ কৌশল নিয়েই এই আলোচনার আয়োজন।

জিমেইলে প্রোমোশনাল ইমেইল থেকে মুক্তির উপায়
জিমেইলের ইনবক্সে প্রতিনিয়তই আসে প্রোমোশনাল ইমেইল। সাধারণত এগুলোর বেশিরভাগই আমাদের তেমন কোনো কাজে আসে না। বরং বিরক্তির কারণ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কিছু দিন পর পর এগুলো ডিলিট না করলে ইনবক্সে প্রয়োজনীয় মেইলগুলো হারিয়ে যায় প্রোমোশনাল মেইলের ভিড়ে। কিন্তু খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এক শব্দে এই সমস্যা সমাধানের সূত্রটি হচ্ছে ‘আনসাবসক্রাইব’। 

প্রোমোশনাল ইমেইল সহজে ডিলিট করবেন যেভাবে
প্রোমোশনাল মেইলগুলোকে সহজে খুঁজে নিয়ে সেগুলোকে ডিলিট করতে হলে প্রথমেই জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এবার পেজের উপরে সার্চ বক্সে ইংরেজিতে ‘আনসাবসক্রাইব’ লিখে সার্চ করতে হবে। সার্চ রেজাল্টে যে মেইলগুলোতে ‘আনসাবসক্রাইব’ শব্দটি হাইলাইট হয়ে আছে সেগুলোই হলো প্রোমোশনাল ইমেইল। 

এবার এই মেইলগুলোর মধ্য থেকে যেগুলো আপনার দরকারি নয় সেগুলোকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য এই মেইলগুলোর বাঁ দিকে থাকা বক্সে টিক দিয়ে সিলেক্ট করে দিতে হবে। এরপর উপরে সার্চ বক্সের ঠিক নিচে টুলবারে থাকা ডিলিট আইকনে ক্লিক করে দিলেই মেইলগুলো চলে যাবে ট্র্যাশ ফোল্ডারে। ব্যস, প্রোমোশনাল মেইল-মুক্ত হয়ে উঠবে আপনার ইনবক্স। 

এবার আপনি আপানার সুবিধামতো সময়ে ট্র্যাশ ফোল্ডার থেকে স্থায়ীভাবে ডিলিট করে দিতে পারেন এই প্রোমোশনাল মেইলসহ ট্র্যাশ ফোল্ডারে থাকা অন্যান্য মেইলগুলো।

কিন্তু ইনবক্স সাময়িকভাবে প্রোমোশনাল মেইল থেকে মুক্ত হলেও, কয়েক দিনের মধ্যে আবারও ভরে উঠবে নতুন আসা প্রোমোশনাল মেইলে। তাহলে এর স্থায়ী সমাধান কী? কীভাবে প্রোমোশনাল মেইল আসা বন্ধ করা যায় স্থায়ীভাবে

প্রোমোশনাল মেইল আসা বন্ধ করবেন যেভাবে
এই সমস্যাটি সমাধানেরও সূত্র সেই এক-ই: ‘আনসাবসক্রাইব’। প্রোমোশনাল মেইলগুলোতে সাধারণত ‘আনসাবসক্রাইব’ করার সুযোগ থাকে। মেইলের নিচের দিকে ইংরেজিতে জানতে চাওয়া হয়, আপনি তাদের কাছ থেকে এই ধরণের প্রোমোশনাল মেইল বা নিউজলেটার পাওয়া বন্ধ করতে চান কিনা। আর এই প্রশ্নের ঠিক পাশেই ‘আনসাবসক্রাইব’ করার একটি লিংক শেয়ার করা থাকে। এই লিংকে ক্লিক করে আপনি তাদের কাছ থেকে পুনরায় কোনো ধরণের প্রোমোশনাল মেইল বা নিউজলেটার আসা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারেন। 

তবে আপনি যতই ‘আনসাবসক্রাইব’ করুন না কেন নতুন নতুন প্রতিষ্ঠান বা সোর্স থেকে এই ধরণের মেইল আসবে, এটাই স্বাভাবিক। তাই সময় সময় সেগুলোকে ডিলিট-ও করতে হবে এবং প্রয়োজন পড়লে সেগুলোকে আনসাবসক্রাইব-ও করতে হবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর