৮ বছরে দেশে ৭২ লাখ যাত্রীকে সেবা দিয়েছে উবার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

দেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার ড্রাইভার ৮ বছরে ৭২ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে উবার বাংলাদেশে ১৬ কোটি ৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে। যেখানে পাড়ি দিয়েছে ১২২ কোটি কিলোমিটার পথ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

দেশে উবারের ৮ বছর পূতি উপলক্ষে আয়োজন করে ‘থ্যাঙ্ক ইউ’ ক্যাম্পেইন। ২৪ নভেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় উবার ড্রাইভার-পার্টনার, যাত্রী ও হিরো পার্টনারদের স্বীকৃতি প্রদান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে, চালক ও যাত্রীদের অন-ট্রিপ থ্যাঙ্ক ইউ টোকেন প্রদান, ড্রাইভার-পার্টনারদের জন্য হেলথ ক্যাম্প আয়োজন, যাত্রীদের জন্য লাইফস্টাইল ভাউচার প্রদান।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, ‘গত আট বছরে দেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে উবার। যাত্রী ও চালকরা আমাদের প্ল্যাটফর্মের মেরুদণ্ড। তাই তাদের উন্নত সেবা দিতে ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বছরজুড়ে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা ও বিআরটিএ’র মতো সরকারি সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করছি।’

তিনি আরও জানান, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাইডশেয়ারিং বাজার হিসেবে পরিচিত। এখানকার তরুণ জনগোষ্ঠীর জন্য ডিজিটাল প্রবেশাধিকার বাড়ানো ও শহরের রাস্তা থেকে যানজট কমানোর জরুরি। সরকার যখন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে, তাই আমরা শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনার একটি সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছি। এই উদ্যোগ বাস্তবায়িত করা হলে, সড়ক ব্যবস্থাপনাকে নিরাপদ, স্মার্ট ও কার্যকর করা সম্ভব।’

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর