এআই খাতে ৯ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে মাইক্রোসফট

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে সাধারণ মানুষের আগ্রহ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ- দুটোই যে ২০২৫ সালে বৃদ্ধি পেতে চলেছে তার একাধিক ইঙ্গিত বছর শুরু হতে না হতেই পাওয়া যাচ্ছে। সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে নতুন বছরে তাঁদের প্রধান লক্ষ্য এআই চ্যাটবট জেমিনি’র উন্নয়ন। এবার প্রযুক্তি জগতের আরেক শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট জানালো এ বছর তাঁরা ৮০ বিলিয়ন ডলার খরচ করবে এআই ডেটা সেন্টার তৈরিতে। শুক্রবার (৩ ডিসেম্বর) এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টাকার অংকে ৮০ বিলিয়ন ডলার হচ্ছে ৯ লাখ ৭০ হাজার কোটি টাকারও বেশি। অর্থাৎ ২০২৫ সালে এআই প্রযুক্তির উন্নয়নে শুধু ডেটা সেন্টার তৈরিতেই মাইক্রোসফট ব্যয় করবে বাংলাদেশের বর্তমান বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) চেয়েও বেশি। 

স্বাভাবিকভাবেই এআই নিয়ে তাঁদের পরিকল্পনা যে আরও উচ্চাভিলাষী হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এআই খাতে মাইক্রোসফটের পদচারণা নতুন কিছু নয়। জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই’তে তাঁদের বড় অংকের বিনিয়োগ রয়েছে। বস্তুত মাইক্রোসফট-ই বর্তমানে ওপেনএআই’তে সবচেয়ে বড় বিনিয়োগকারী।

উল্লেখ্য, এআই প্রযুক্তি’র উন্নয়নে ডেটা সেন্টারের কোনো বিকল্প নেই। উন্নত এআই মডেল তৈরিতে প্রয়োজন হয় উচ্চমানের কম্পিউটিং সক্ষমতা, বিশাল স্টোরেজ, দ্রুতগতির নেটওয়ার্কিং কাঠামো এবং জিপিইউ-সমৃদ্ধ এআই সার্ভার। আর এই সকল সুবিধার জন্য প্রয়োজন শক্তিশালী ডেটা সেন্টারের। সেজন্যই এআই ডেটা সেন্টার তৈরিতে মাইক্রোসফটের এই বিশাল অংকের বিনিয়োগ যৌক্তিক বলেই প্রতীয়মান হচ্ছে।

প্রকাশিত ব্লগ পোস্টে মাইক্রোসফট ডেটার সেন্টার তৈরি উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছে যে, মূলত এআই মডেল প্রশিক্ষণে এবং এআই ও বিভিন্ন ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার জন্যই তাঁরা ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে। 

২০২২ সালে ওপেনএআই চ্যাটজিপিটি নিয়ে আসার পর থেকেই বিশ্বজুড়ে এআই প্রযুক্তির বিশেষ করে এআই চ্যাটবটের ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। বিগত দু’বছরে এআই প্রযুক্তির চাহিদা এতটাই বেড়েছে যে এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় এআই প্রযুক্তি সমন্বয় করতে চাইছে। অর্থাৎ, ব্যক্তি পর্যায়ে যেমন এআই’র ব্যবহার বাড়ছে তেমনি এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের মাঝেও বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যাটবট বা ডিজিটাল অ্যাসিসট্যান্টের মতো বিভিন্ন এআই টুল। 

এই প্রেক্ষাপটে এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন করে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। উন্নত এআই চিপ-সমৃদ্ধ ডেটা সেন্টারের একটি নেটওয়ার্ক তৈরি করে সেখানে উন্নত সব এআই টুল ও ফিচার তৈরির কাজকে আরও ত্বরান্বিত করাই মাইক্রোসফটের মূল উদ্দেশ্য। 

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর