হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই হ্যাক হতে পারে ফোন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

অডিও–ভিডিও কল ও মেসেজ আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার নজরদারির শিকার হতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে নিউজ১৮ ডটকম জানিয়েছে, ইতালিসহ অন্তত ২৪টি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর একটি স্পাইওয়্যার হামলা হয়েছে। ইতালিতে কমপক্ষে সাতটি ঘটনা নিশ্চিত হওয়ার পর দেশটির সরকার এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই স্পাইওয়্যারটি ইসরায়েলি নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনসের তৈরি, যা মূলত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো– এই স্পাইওয়্যারটি “জিরো-ক্লিক” হ্যাকিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে, যার জন্য ব্যবহারকারীদের কোনো লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ, ব্যবহারকারী কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করলেও তাদের ফোন হ্যাক হয়ে যেতে পারে।

প্যারাগনের তৈরি স্পাইওয়্যার সাধারণত সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রি করা হয়, যা অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। তবে হোয়াটসঅ্যাপ স্বীকার করেছে যে, স্পাইওয়্যারে আক্রান্ত ব্যবহারকারীদের ফোন হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা, হ্যাকিংয়ের চেষ্টার তথ্য স্বীকার করেছেন।

হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। ইতালির বেশ কয়েকজনের বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে– এমন প্রতিবেদন পাওয়ার পরে সংস্থাটি ইতালির জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিটিকে সতর্ক করে দেয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইতালির সুপরিচিত অভিবাসী উদ্ধারকর্মী লুকা কাসারিনি ও অনুসন্ধানী সাংবাদিক ফ্রান্সেস্কো ক্যান্সেলাতো।

মেটার কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রায় ৯০ জন ব্যবহারকারীকে লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এই ঘটনার নিন্দা জানিয়ে, এটিকে গুরুতর বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, দেশটির জাতীয় সাইবারসিকিউরিটি এজেন্সি বিষয়টি তদন্ত করছে। 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর