৭ লাখ রোবট ব্যবহার করছে অ্যামাজন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সাম্প্রতিক সময়ে নিজেদের রোবটিক্স কার্যক্রমকে আরও ত্বরান্বিত করেছে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে বর্তমানে সাড়ে ৭ লাখেরও বেশি রোবট মানুষের পাশাপাশি বিভিন্ন কাজে নিযুক্ত আছে। মানুষের পাশাপাশি এত বিপুল সংখ্যক রোবট ব্যবহারের কথা খুব একটা শোনা যায় না। তবে সম্প্রতি প্রকাশিত বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, অ্যামাজন নিজেদের বিভিন্ন কাজে রোবটের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বর্তমানে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে নিয়োজিত রোবটগুলো মানবকর্মীদের সাথে একত্রে কাজ করছে। ডেলিভারি প্যাকেজ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা থেকে শুরু করে বিভিন্ন আইটেম বাছাই বা সর্ট করা ও কাস্টমাইজ প্যাকেজিংয়ের মতো ছোট ছোট বিভিন্ন কাজ অনায়াসে করছে রোবট।

ফলে মানুষের পাশাপাশি রোবটের কাজ করার বিষয়টি অন্তত অ্যামাজনের কাছে এখন আর ভবিষ্যৎমুখী কোনো প্রযুক্তি নয়। ২০১২ সালে ৭৭৫ মিলিয়ন ডলার দিয়ে কিভা সিস্টেম নামক রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি অধিগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু হয় অ্যামাজনের রোবটিক্স ডিভিশনের। কিভা’র তৈরি প্রথমদিককার রোবটগুলো বারকোড মার্কার অনুসরণ করে ওয়্যারহাউজগুলোতে চলাচল করতে ও পণ্য স্থানান্তর করতে সক্ষম ছিল। 

বর্তমানে এক যুগেরও বেশি সময় পর অ্যামাজনের কাছে রয়েছে মেশিন লার্নিং ও এআই সক্ষমতার অটোনোমাস (স্ব-চালিত) রোবট ‘প্রোটিয়াস’- যেটি মানুষের পাশাপাশি নির্বিঘ্নে চলাচল করতে পারে। ২০২২ সালে ন্যাশভিল ফুলফিলমেন্ট সেন্টারে প্রথম ব্যবহৃত ‘প্রোটিয়াস’ রোবটটি নিজে নিজেই বিভিন্ন বাধা পেরিয়ে ওয়্যারহাউজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্যাকেজ আনা-নেওয়া করতে সক্ষম। 

প্রশ্ন হচ্ছে, অ্যামাজন কেন এই বিশাল পরিমাণ রোবটবাহিনী দিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে? বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, অ্যামাজনের রোবটিক্স কার্যক্রম সম্প্রসারণের পেছনে মূল কারণ হচ্ছে, খরচ কমানোর পাশাপাশি আরও দ্রুততার সাথে পণ্য ডেলিভারি করা। রোবট ব্যবহারের কারণে ২০৩০ সালের মধ্যে অ্যামাজন প্রতি বছর ১০ বিলিয়ন ডলার করে  অর্থ সাশ্রয় করতে সক্ষম হবে বলে জানিয়েছে আমেরিকার বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মর্গ্যান স্ট্যানলি।

তবে রোবটিক্স কার্যক্রম জোরদার করার ফলে অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ভেবে থাকলে আপনি ভুল ভেবেছেন। অ্যামাজন জানিয়েছে, রোবটিক্স কার্যক্রম সম্প্রসারণের ফলে এআই ও মেশিন লার্নিংখাতে তাঁরা নতুন অনেক কর্মীকে নিয়োগ দিয়েছে। ফলে আগের চেয়েও বেশি চাকরি তৈরি করেছে অ্যামাজন। 

নিজেদের রোবটিক্স সক্ষমতা বাড়াতে অ্যামাজন অপেক্ষাকৃত ছোট স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করেছে। এই যেমন কোভ্যারিয়েন্ট নামক স্টার্টআপের তিন প্রতিষ্ঠাতাকে অ্যামাজন তাঁদের বোর্ডে জায়গা করে দিয়েছে এবং কোভ্যারিয়েন্ট-এর বেশ কয়েকটি ফাউন্ডেশন মডেলের লাইসেন্স করিয়ে নিয়েছে। উপরন্তু, ২০২২ সালে ‘অ্যামাজন ইনডাস্ট্রিয়াল ইনোভেশন ফান্ড’ গঠন করে তাঁরা। এই ফান্ড থেকে উদীয়মান ও ভবিষ্যৎমুখী প্রযুক্তির সাথে জড়িত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়। এর ফলে এজিলিটি রোবটিক্স-এর মতো প্রতিষ্ঠানের সাথে অংশিদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে অ্যামাজনের। উল্লেখ্য, এজিলিটি’র তৈরি দুই পায়ের রোবট ‘ডিজিট’ এখন অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারে পরীক্ষা করা হচ্ছে।

অ্যামাজনের সবচেয়ে উন্নতমানের রোবটগুলোর একটি হচ্ছে ‘স্প্যারো’। এটি মূলত একটি রোবটিক আর্ম (হাত), যেটা ২০২৩ সালে টেক্সাসের ফুলফিলমেন্ট সেন্টারে প্রথম নিয়ে আসে অ্যামাজন। এআই ও কমপিউটার ভিশন ব্যবহার করে স্প্যারো নিজেই কনটেইনার থেকে একটি করে আইটেম তুলে নিতে পারে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে এই রোবটটি দু’শরও বেশি পণ্য আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারে। ফলে পণ্য বাছাই ও মজুদ প্রক্রিয়াটি আরো কার্যকরভাবে সম্পাদন করতে পারে এটি।

এছাড়া হারকিউলিস ও টাইটানের মতো অ্যামাজনের রোবটগুলো একাধিক আইটেমের ভারি পডগুলো তুলতে পারে। ২০১৭ সালের রোবট হারকিউলিস ১২৫০ পাউন্ড পর্যন্ত ওজনের পড উত্তোলন করতে সক্ষম। অন্যদিকে ২০১৭ সালেরই রোবট টাইটান দ্বিগুণ ওজনের পড তুলতে পারে। পেগাসাস ও জ্যানথাস রোবট দুটি প্যাকেজ বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে জ্যানথাস রোবটটি বিভিন্ন প্রকার কার্য সম্পাদনে পারদর্শী এবং এর খরচও তুলনামূলকভাবে কম।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর