এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে ৬ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে আলিবাবা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। আগামী তিন বছরে নিজেদের এআই ও ক্লাউড কম্পিউটিং সেবার অবকাঠামোগত উন্নয়নে ৩৮০ বিলিয়ন ইউয়ান (৫২.৪৪ বিলিয়ন ডলার) খরচ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশী মুদ্রায় বিনিয়োগের অংকটা ৬ লাখ ৩৩ হাজার কোটি টাকারও বেশি। আজ (সোমবার) গণমাধ্যমকে বিশাল এই বিনিয়োগ সম্পর্কে অবগত করেছে জ্যাক মা প্রতিষ্ঠিত আলিবাবা। 

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারের আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনই নতুন এই বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল অ্যামাজনের। সেটাই আজ আনুষ্ঠানিকভাবে জানাল চীনের শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ডিসেম্বরে শেষ হওয়া কোয়ার্টারে প্রতিষ্ঠানটির আয় (২৮০.১৫ বিলিয়ন ইউয়ান) বাজার বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে।

আলিবাবার নতুন বিনিয়োগের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে গত এক দশকে তাঁরা যে পরিমাণ খরচ করেছে, এবার তার চেয়েও বেশি আগামী ৩ বছরে বিনিয়োগ করতে চলেছে প্রতিষ্ঠানটি। বছরের শুরুটা আলিবাবার জন্য বেশ ভালোই হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত আলিবাবার বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ।

এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো খাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগের বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। এ বছর মাইক্রোসফট, মেটার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই এআই প্রযুক্তি খাতে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ক্রমশ দীর্ঘ হতে যাওয়া এ তালিকায় নতুন সংযোজন এবার আলিবাবা। তবে তালিকাটা যে আলিবাবা’তেই শেষ হচ্ছে না তার ইঙ্গিতও বেশ পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত মাসে চীনের ডিপসিক এআই’র আগমনের পর থেকে এই প্রযুক্তিতে বিনিয়োগ আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠছে চীন।

আলিবাবা’র মতো চীনের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সাম্প্রতিক সময়ে এআই খাতে বড় অংকের বিনিয়োগের কথা জানিয়েছে। টিকটিকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স চলতি বছর ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে- যেটা মূলত এআই প্রযুক্তিকে কেন্দ্র করেই আবর্তিত হবে বলে প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।  

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর