ঈদ কেনাকাটায় ৮০ শতাংশ ছাড় দিয়েছে দারাজ

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন মার্কেটপ্লেস দারাজ নিয়ে এসেছে ‘মেগা ঈদ সেল’ ক্যাম্পেইন। ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে থাকছে কেনাকাটায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং ৫ কোটি টাকা মূল্যের এক্সক্লুসিভ ভাউচার। এক সংবাদ বিজ্ঞপ্তি এমনটাই জানিয়েছে দারাজ বাংলাদেশ।

ঈদ কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, গৃহসজ্জা, মুদি পণ্য, মা ও শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র এবং সৌন্দর্য পণ্যসহ অসংখ্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, নির্দিষ্ট ভাউচার সংগ্রহ করে বিনামূল্যে ডেলিভারি সুবিধা ও প্রিপেইড পেমেন্টে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকছে।

অফিসিয়াল পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। এছাড়া, ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।

শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম অফার নিশ্চিত করা হয়েছে। প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ম্যারিকো, লোটো ও রেকিট, গোল্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওরাইমো, মোশন ভিউ, বাটা, হায়ার, ইউনিলিভার ও ইনফিনিটি মেগা মল। 

এছাড়া সিলভার পার্টনার হিসেবে থাকছে জিএসকে, ইনসেপটা, গ্লোবাল ব্র্যান্ডস, আরএফএল হাউসওয়্যার অ্যান্ড রিগ্যাল ফার্নিচার, আইওওটিই এবং ফোক্যালিউর। সর্বশেষ অফার ও বিশেষ ডিল সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন দারাজের সোস্যাল মিডিয়া পেজ ও অ্যাপে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর