দুর্যোগেও সচল রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১০:১৯ এএম

দুর্যোগেও সচল রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেট সেবা নিয়ে বাড়ছে আগ্রহ। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক সেবার লাইসেন্স চেয়ে করা আবেদন পর্যালোচনা শেষ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজ-কালের মধ্যেই তা চূড়ান্ত করতে পাঠানো হবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। অনুমতি পেলে ৯০ দিনের মধ্যে সেবাটি চালু করবে স্টারলিংক।   

গত ৯ ও ১০ এপ্রিল ঢাকায় ইনভেস্টমেন্ট সামিটে, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের পরীক্ষামূলক সেবা দেয় স্টারলিংক। মার্কিন মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে সেবা দেওয়া শুরু করলে, দেশের ইন্টারনেট সেবার ভবিষ্যৎ কেমন হতে পারে, তা নিয়ে চলছে আলোচনা।

নন-জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটরের লাইসেন্স পেতে এই মাসের শুরুতেই আবেদন করে স্টারলিংক। অনুমতি পেলে গেটওয়ে স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এরপরই শুরু হবে বাণিজ্যিকভাবে সেবা। এরই মধ্যে স্টারলিংকের রিসেলার হওয়ার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বেশকয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির বলেন, ‘আমরা বিক্রি পর্যায়ের বিষয়টি নিয়ে অতটা ভাবছি না। যেহেতু প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছে এটি আমরা করতে পারব না, বি টু যে সেলটা সবদেশ সেটা নিজেরাই করে। আমরা ভাবছি করপোরেট ব্যবহার নিয়ে। করপোরেট ব্যবহারে এটার একটা ভালো চাহিদা থাকতে পারে।’ 

নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই লাইসেন্সের আওতায় ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা দিতে পারবে স্টারলিংক।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘আইনগতভাবে ইন্টারসেপশনের একটা সুযোগ থাকবে। টেকনিক্যালি ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আমার মনে হয় টেকনোলজিক্যালি উত্তরোত্তর দুরূহ হয়ে উঠছে।’

এমদাদ উল বারী আরও বলেন, ‘যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আশা করছি এই সপ্তাহের মধ্যে পূর্ব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারব। পূর্ব অনুমোদন আসলে তারপর আমরা তাদের লাইসেন্স ফি বা আনুষঙ্গিক ফি জমা দিতে বলব।’

বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের বড় গ্রাহক হবেন করপোরেট প্রতিষ্ঠানগুলো। এই সেবা থেকে বেশি উপকৃত হবে, দুর্গম এলাকায় অবস্থানকারীরা। দুর্যোগের সময়ও সচল থাকবে এই সেবা। 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘বাণিজ্যিকভাবে চিন্তা করলে যাদের ভালো ইন্টারনেট সেবা আছে তারা স্টারলিংকের দিকে যাবে না। কাজেই আইএসপিআর যদি ভালো ইন্টারনেট সেবা দেয়, মানুষ যদি মোবাইলে ভালো ইন্টারনেট সুবিধা পায় তাহলে...। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহার করবে। এর সবচেয়ে বড় সুবিধা হবে একটু দুর্গম এলাকার ক্ষেত্রে।’

দেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে প্রতিযোগিতা বাড়াবে স্টারলিংক, এমন মন্তব্য বিশ্লেষকদের।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর