যে কারণে পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পদ ছাড়ছেন স্যাম অল্টম্যান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান এবার পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলো’তে নিজের পদ ছাড়তে যাচ্ছেন। বর্তমানে স্টার্টআপটিতে চেয়ারম্যানের পদে আসীন অল্টম্যান অচিরেই পদত্যাগ করতে চলেছেন বলে জানা গেছে। ওকলো’তে তাঁর জায়গা নেবেন বর্তমান সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাকব ডিউইট। অল্টম্যানের পদত্যাগের মাধ্যমে ওকলো ও ওপেনএআই’র মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনের পথ আরও সুগম হবে। 

ওকলো’র তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে অল্টম্যানের পদ ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অল্টম্যানের পদত্যাগের খবর সামনে আসার পর মঙ্গলবার দিনের বর্ধিত লেনদেনে ওকলো’র শেয়ারদর ১১ শতাংশ পড়ে গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের মে’তে অল্টম্যানের বিশেষ উদ্দেশ্যে অধিগ্রহণ প্রতিষ্ঠান অল্টসি অ্যাকুইজিশন কর্পোরেশনের মাধ্যমে শেয়ার বাজারে যোগ দেয় ওকলো।

পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলো’র লক্ষ্য হচ্ছে ২০২৭ সালের মধ্যে তাঁদের প্রথম ছোট আকারের মডুলার পারমাণবিক চুল্লি তৈরি করা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা ক্যারোলিন কোচরান বলেছেন যে, তাঁরা ওপেনএআই’র মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনে চেষ্টা চালিয়ে যাবে।

পরিষ্কার ও নির্ভরযোগ্য জ্বালানীর উৎস হিসেবে পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা নতুন করে অনুধাবন করতে শুরু করেছে প্রযুক্তি বিশ্ব। বিশেষ করে জেনারেটিভ এআই প্রযুক্তির জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। কেননা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। এআই প্রতিষ্ঠানগুলো চাইছে নেট-জিরো কার্বন নিঃসরণ উৎস থেকে বিদ্যুতের সংস্থান করতে। 

এই প্রেক্ষাপটে ওকলো’র মতো পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাইছে এআই গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের চুক্তিতে আবদ্ধ হতে। গত ডিসেম্বরে ওকলো লাস ভেগাস-ভিত্তিক ডেটা সেন্টার অপারেটর (প্রতিষ্ঠান) সুইচের সাথে একটি নন-বাইন্ডিং (বাধ্যতামূলক নয়) চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ওকলো ভবিষ্যতে সুইচকে বিদ্যুৎ সরবরাহ করার প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।

গত মাসেই (মার্চে) ওকলো তাঁদের অরোরা পাওয়ারহাউস চুল্লির জন্য আমেরিকার নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের (এনআরসি) অধীনে প্রি-অ্যাপ্লিকেশন রেডিনেস অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখ্য, পারমাণবিক চুল্লি তৈরির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের আবেদনের প্রথম ধাপ হচ্ছে এই প্রক্রিয়াটি।

বিশ্বের অন্যতম শীর্ষ এআই প্রতিষ্ঠান ওপেনএআই। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি নিয়ে আসার পর থেকেই আলোচনায় আসতে থাকে এই প্রতিষ্ঠানটি। নতুন বিনিয়োগ প্রাপ্তির পর এআই খাতে তাঁদের গবেষণা আরও জোরদার হয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদাও তাঁদের বাড়বে বই কমার কোনো সম্ভাবনা নেই। তাই ওকলোর মতো পারমাণবিক প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। 

অন্যদিকে ওকলোর মতো একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ওপেনএআই’কে গ্রাহক হিসেবে পেতে চাইবে। বিবৃতিতে সহ-প্রতিষ্ঠাতা ক্যারোলিন কোচরান সেটা স্পষ্ট করেই বলেছেন। ফলে বোঝাই যাচ্ছে ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের কথা বিবেচনা করেই হয়তো ওকলো’তে চেয়ারম্যানের পদ ছাড়তে যাচ্ছেন স্যাম অল্টম্যান।

তথ্যসূত্র: রয়টার্স

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর