স্টারলিংক ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি আছে, জানিয়েছিল হোয়াইট হাউজ বিশেষজ্ঞরা

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি আছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কর্মস্থল হোয়াইট হাউজের যোগাযোগ বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তাঁদের কথা উপেক্ষা করে হোয়াইট হাউজ কমপ্লেক্সে স্থাপন করা হয় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ। বিষয় সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে গতকাল শনিবার (৭ জুন) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট। 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব, অবসান হয়েছে এক সময়ের গভীর বন্ধুত্বের। এই প্রেক্ষাপটেই এবার সামনে এল স্টারলিংকের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত চাঞ্চল্যকর এই তথ্য।  

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউজের যোগাযোগ বিশেষজ্ঞরা স্টারলিংক ইন্টারনেটের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু ইলন মাস্কের ব্যয় সঙ্কোচন বিভাগের (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি) কর্মকর্তা ও ট্রাম্প ঘনিষ্ঠরা হোয়াইট হাউজ বিশেষজ্ঞদের এমন আপত্তি কানেই তোলেননি।

বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষা করেই হোয়াইট হাউজ কমপ্লেক্সে স্থাপন করা হয় স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।

এ সম্পর্কে অবগত তিন জন ব্যক্তির বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, হ্যাকিং ও তথ্য ফাঁস রোধে হোয়াইট হাউজের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে এড়িয়ে স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপন করা হয়েছে।

সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় সম্পর্কিত বাজেট বিল নিয়ে মাস্কের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব গত বৃহস্পতিবার রুপ নেয় ব্যক্তিগত আক্রমণে। দু’জনের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির পর গতকাল ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, মাস্কের সাথে তাঁর সম্পর্ক শেষ হয়ে গেছে। ট্রাম্প-মাস্ক ভাতৃপ্রতিম সম্পর্কের অবসানের পর পরই প্রকাশ্যে এল স্টারলিংক ইন্টারনেটের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি। 

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর