অর্ডারের পর টেসলার গাড়ি চালক ছাড়াই পৌঁছে গেল গ্রাহকের কাছে!

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

কিছুদিন আগেই ইলন মাস্কের মালিকানাধীন টেসলা পরীক্ষামূলকভাবে চালু করেছে তাঁদের চালকবিহীন ট্যাক্সি সেবা ‘রোবোট্যাক্সি’। এবারে টেসলার ‘মডেল ওয়াই’ গাড়ি চালক ছাড়া নিজে নিজেই পৌঁছে গেছে গ্রাহকের কাছে। টেসলার তরফ থেকে বিষয়টিকে চালকবিহীন গাড়ি ডেলিভারি’র বিশ্বের প্রথম দৃষ্টান্ত হিসেবে দাবি করা হয়েছে। গতকাল (২৮ জুন) এক্স প্ল্যাটফর্মে গাড়ি ডেলিভারির পুরো প্রক্রিয়াটির ভিডিও প্রকাশ করেছে টেসলা। ইলন মাস্ক নিজেও টেসলা’র এআই টিমকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন এক্সে।   

আমেরিকার টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরি থেকে ‘মডেল ওয়াই’ গাড়িটি গতকাল (২৮ জুন) কোনো চালকের সাহায্য ছাড়াই পৌঁছে গেছে গ্রাহকের কাছে। প্রায় ৩০ মিনিটের এই যাত্রায় ব্যবহার করা হয়েছে টেসলার ‘রোবোট্যাক্সি’ সেবায় ব্যবহৃত অটোনোমাস (স্বয়ংচালিত) বা সেলফ-ড্রাইভিং (স্ব-চালিত) প্রযুক্তি।

উল্লেখ্য, গত রোববার (২২ জুন) টেক্সাসের অস্টিন শহরে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে টেসলার চালকবিহীন, স্ব-চালিত (সেলফ-ড্রাইভিং) পরিবহণ সেবা ‘রোবোট্যাক্সি’। এ নিয়ে ইতোমধ্যেই বেশ আলোড়ন তৈরি হয়েছে টেসলাপ্রেমীদের মাঝে। এবারে চালক ছাড়াই ‘মডেল ওয়াই’ গাড়ি ডেলিভারির ভিডিও প্রকাশিত হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে টেসলা।

‘রোবোট্যাক্সি’ সেবায় যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চালকের পাশের আসনে একজন করে সেফটি মনিটর (নিরাপত্তা পর্যবেক্ষক) বসেন। আর পেছনের সিটে বসেন যাত্রীরা। কিন্তু গতকাল টেসলার মডেল ওয়াই গাড়িটির গ্রাহকের দরজা পর্যন্ত পৌঁছানোর যাত্রায় যেমন ছিলেন না কোনো চালক তেমনি ছিলেন না কোনো সেফটি মনিটরও।

এক্স প্ল্যাটফর্মে করা ইলন মাস্কের পোস্ট থেকে এও জানা গেছে, গিগাফ্যাক্টরি থেকে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত সময়ে গাড়িটিকে দূর থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি। অর্থাৎ, পুরোপুরি অটোনোমাস (স্বয়ংচালিত) প্রযুক্তিতেই গাড়িটি প্রায় ৩০ মিনিটের এই যাত্রা সম্পন্ন করেছে।

নিজেদের চালকবিহীন গাড়ির প্রযুক্তিতে টেসলার জন্য বড় এক অর্জন এটি। তবে সড়কে পুরোপুরি অটোনোমাস গাড়ি চলাচলের প্রথম দৃষ্টান্ত নয় এটি। টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতা ওয়েমো চলতি বছরের শুরুতেই তাঁদের কর্মীদেরকে লস অ্যাঞ্জেলসের ফ্রিওয়ে’তে স্ব-চালিত যান ব্যবহারের সুযোগ করে দেয়।

তথ্যসূত্র: টেসলা, এক্স, এনগ্যাজেট

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর