অ্যাপে জানা যাবে পানিতে আর্সেনিকের উপস্থিতি

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

অ্যাপের মাধ্যমে জানা যাবে টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি। আই-আর্সেনিক নামের অ্যাপে জানা যাবে এ তথ্য। এলাকার নাম, টিউবওয়েলের গভীরতা, পানির রংয়ের বর্ণনা দিয়েই আর্সেনিক চিহ্নিত করা যাবে।

গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ অ্যাপটির উদ্বোধন করে। এতে সহায়তা করেছেন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

পার্বত্য জেলা বাদে দেশের ৫৪ জেলায় কম-বেশি আর্সেনিকের প্রকোপ রয়েছে। এসব এলাকার সাড়ে সাত লাখেরও বেশি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতি লিটার পানিতে দশমিক শূন্য ৫ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে সেই পানি পান ও রান্নায় ব্যবহারের অনুপযুক্ত। শুধু জানার সুযোগের অভাবে দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত পানি পান করছে প্রান্তিক জনসাধারণ।

পানির বিষখ্যাত নীরব এই ঘাতককে সহজেই চিহ্নিত করতে তৈরি হয়েছে আই-আর্সেনিক নামে নতুন এই অ্যাপ। কার্টিন বিশ্ববিদ্যালয়, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়েল কলেজ অব লন্ডনসহ চার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপ তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে আই-আর্সেনিক অ্যাপের উদ্বোধন করা হয়। 

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, সারা দেশে সবচেয়ে বেশি গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, লক্ষ্মীপুরসহ সারা দেশে প্রায় দুই কোটি মানুষ আর্সেনিকে আক্রান্ত। তাই এ সম্পর্কে সহজে তথ্য জানা গেলে প্রতিকারও সহজে সম্ভব হবে।

২০ বছরে দেশে মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত নলকূপের সংখ্যা অর্ধেকে নেমেছে। তবে এখনও দেশের প্রায় ১৪ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। 

প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
ক্লাউডক্যাম্প বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি তরুণ প্রযুক্তি উদ্ভাবক অংশ নেন। আয়োজকরা জানান, সাড়ে তিন হাজারের বেশি...
আজ বুধবার থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর করা হয়েছে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইনটি। তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতেই অভূতপূর্ব এই...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর