অস্ট্রেলিয়ায় নতুন আইন

যে ১০টি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের কম বয়সীদের জন্য

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

আজ বুধবার থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর করা হয়েছে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইনটি। তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতেই অভূতপূর্ব এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

গত বছরের (২০২৪ সালের) নভেম্বরে অস্ট্রেলিয়ার সংসদে পাশ হয় অনলাইন সুরক্ষা সংশোধনী (সোশ্যাল মিডিয়া ন্যূনতম বয়স) বিলটি। এর সপ্তাহ দুয়েক পর ১০ ডিসেম্বর বিলটিতে গভর্নর-জেনারেল সম্মতি প্রদান করেন এবং বিলটি আইনে পরিণত হয়। 

তবে আইনটি তৎক্ষণাৎ কার্যকর না করে এটি বাস্তবায়নের জন্য ১ বছর সময় দেয় অস্ট্রেলিয়া সরকার। উদ্দেশ্য ছিল, আইনটির প্রতিপালনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া সুযোগ করে দেওয়া। তাঁরা যাতে ১৬ বছরের কম বয়সীদেরকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে বা প্রক্রিয়া নির্ধারণ করতে পারে।

নিষেধাজ্ঞার তালিকায় আছে যে ১০টি সোশ্যাল মিডিয়া
অস্ট্রেলীয় সরকার তিনটি মূল মানদণ্ডের ভিত্তিতে ১০টি প্রধান প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ করেছে। প্ল্যাটফর্মগুলো হচ্ছে: ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউব, রেডিট, এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিক ও সুইচ। 

নিম্নোক্ত তিনটি মানদণ্ডগুলোর আওতায় পড়েছে বিধায় এই ১০টি প্ল্যাটফর্মকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। মানদণ্ডগুলো হলো: 

(১) প্ল্যাটফর্মটির একমাত্র বা ‘গুরুত্বপূর্ণ উদ্দেশ্য’ দুই বা ততোধিক ব্যবহারকারীর মধ্যে অনলাইনে সামাজিক যোগাযোগের (সোশ্যাল ইন্টার‍্যাকশনের) সুযোগ তৈরি করা কিনা; 

(২) এটি একজন ব্যবহারকারীকে অন্যান্য সকল ব্যবহারকারী বা কিছু সংখ্যক ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে দেয় কিনা; এবং

(৩) এটি ব্যবহারকারীদেরকে কন্টেন্ট পোস্ট করার অনুমতি দেয় কিনা।

তবে ইউটিউব কিডস, গুগল ক্লাসরুম এবং হোয়াটসঅ্যাপ এই মানদণ্ডগুলোর আওতায় পড়ে না বিধায় এগুলোকে নিষেধাজ্ঞার আওতায় রাখেনি সরকার। 

তথ্যসূত্র: বিবিসি

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর