মাইক্রোসফট, অ্যাপলকে টপকে বিশ্বের দামি প্রতিষ্ঠান এখন এনভিডিয়া

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার শক্তিতে মাইক্রোসফট, অ্যাপলের মতো জায়ান্টকেও ছাপিয়ে গেল শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। জুন মাসের শেষে শেয়ার বাজারে বাজারমূল্যের ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে এনভিডিয়া। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট ও অ্যাপল। আজ (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জুন মাসের শেষে এনভিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় ৩ দশমিক ৮৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে, যেটা মাইক্রোসফটের ৩ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ বেশি। মাসের শেষে আইফোন নির্মাতা অ্যাপলের বাজারমূল্য ছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

উল্লেখ্য, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে এনভিডিয়া’র এআই চিপের চাহিদায় ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মূলত এআই চিপের আকাশছোঁয়া চাহিদার শক্তিতেই এসেছে এনভিডিয়ার সাম্প্রতিক এই সাফল্য।

তবে বাজারমূল্যের দিক থেকে এই মুহুর্তে শীর্ষে অবস্থান করলেও গত ডিসেম্বরে করা অ্যাপলের রেকর্ড এখনও ছুঁতে পারেনি এনভিডিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাপলের বাজারমূল্য ছিল এযাবতকালের রেকর্ড ৩ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার।

প্রযুক্তি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশ নিরাপদ দূরত্বেই আছে এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল। গত মাসে মেটা, ব্রডকম ও অ্যামাজনের বাজারমূল্য যথাক্রমে ১৪ শতাংশ, ১৩ দশমিক ৯ শতাংশ ও ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন, ১ দশমিক ৩ ট্রিলিয়ন ও ২ দশমিক ৩৩ ট্রিলিয়ন ডলারে।  

জুন মাসে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য কমবেশি প্রায় সকলেরই বেড়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম হচ্ছে শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ইউরোপের বাজারে পর পর পাঁচ মাস বাজার হারানো প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন ডলারে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর