ইতিহাসের সবচেয়ে দামি প্রতিষ্ঠান এখন এনভিডিয়া

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০২:০৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আকাশছোঁয়া জনপ্রিয়তা ও চাহিদাকে কাজে লাগিয়ে শেয়ার বাজারে এনভিডিয়ার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাজার মূলধনের দিক থেকে মাইক্রোসফট, অ্যাপলকে ছাপিয়ে প্রথম স্থানটি আগেই দখল করেছে এনভিডিয়া। এবারে তাঁদের যাত্রা বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছানো। 

গতকাল বৃহস্পতিবারই অবশ্য অনন্য এক উচ্চতায় উঠে এসেছে এনভিডিয়া। শেয়ার বাজারে সকালের লেনদেনে তাঁদের বাজারমূল্য কিছু সময়ের জন্য ৩ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। আর এর মধ্য দিয়ে তাঁরা গত বছরের ২৬ ডিসেম্বর অ্যাপলের গড়া রেকর্ড ৩ দশমিক ৯১৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যকে ছাপিয়ে যায়। ফলে ইতিহাসে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাবের দাবিদার এখন এনভিডিয়া-ই।

বিশ্বব্যাপী এআই চিপের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। আর এই প্রেক্ষাপটেই শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া-কে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। আর সে কারণেই শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ারের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। 

গতকাল সকালে এনভিডিয়ার প্রতি শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬০ দশমিক ৯৮ ডলারে। অবশ্য এই প্রতিবেদন তৈরির সময় এনভিডিয়ার প্রতি শেয়ারের দাম ১৫৯ দশমিক ৩৪ ডলার এবং বাজারমূল্য ৩ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলার। গতকালের তুলনায় বাজারমূল্য খানিকটা কমে এলেও বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হওয়ার দ্বারপ্রান্তেই অবস্থান করছে এনভিডিয়া। 

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর