পরিধানযোগ্য প্রযুক্তিতে নতুন বিনিয়োগ জাকারবার্গের মেটা’র

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

পরিধানযোগ্য প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। মঙ্গলবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চোখে পরিধেয় পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলিসরলাক্সোটিকা’র  ৩ শতাংশ মালিকানা কিনে নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। যদিও এ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রতিষ্ঠান দুটির তরফ থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিভিত্তিক পরিধানযোগ্য পণ্যের (ওয়্যারেবল ডিভাইস) চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। মেটা, অ্যাপলের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাই এ খাতে নিজেদের অবস্থান সুসংহত করতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করে চলেছে। 

মেটা চাইছে এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পরিধানযোগ্য প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে যাতে করে তাঁরা নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে। আর এ লক্ষ্যেই এলিসরলাক্সোটিকা-তে বিনিয়োগ করেছে মেটা, যেটা তাঁদের এআই প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নেরই অংশ। বর্তমান বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ৩ বিলিয়ন ইউরো (৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার) সমমূল্যের শেয়ার ক্রয় করেছে মেটা।

শুধু তাই নয়, আগামীতে এলিসরলাক্সোটিকা-তে আরও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে মেটা’র। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ বলছে, সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটিতে নিজেদের মালিকানা ৫ শতাংশে উন্নীত করতে পারে মেটা। অর্থাৎ, চোখে পরিধেয় পণ্য তৈরির এই প্রতিষ্ঠানটিতে আরও বেশি বিনিয়োগ করার কথা ভাবছে জাকারবার্গের প্রতিষ্ঠান।

এখানে বলে রাখা আবশ্যক, এআই সক্ষমতার স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা তৈরির লক্ষ্যে গত মাসেই মেটা চুক্তিবদ্ধ হয়েছে চশমা প্রস্তুতকারক ব্র্যান্ড ওকলে’র সাথে। রে-ব্যান মেটা স্মার্টগ্লাসের সাফল্যের পর পরিধানযোগ্য প্রযুক্তি খাতে আরও এগিয়ে যেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে মেটা। আর সে কারণেই ওকলে’র সাথে চুক্তির পর তাঁরা এবার এলিসরলাক্সোটিকা-তেও বিনিয়োগ করল। 

উল্লেখ্য, ২০২৩ সালে বাজারে আসার পর মেটার রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি হয়েছে কয়েক মিলিয়ন ইউনিট। ‘ওকলে মেটা এইচএসটিএন’ স্মার্টগ্লাসে থাকবে উচ্চ রেজোলিউশনের হ্যান্ডস-ফ্রি ক্যামেরা, ওপেন-ইয়ার স্পিকার, পানি নিরোধক ফিচার এবং মেটা এআই’র সক্ষমতা। 

গত ফেব্রুয়ারিতে এলিসরলাক্সোটিকা’র প্রধান নির্বাহী ফ্রানসেসকো মিলেরি জানিয়েছিলেন যে, তাঁদের প্রতিষ্ঠান স্মার্ট গ্লাসের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে এবং মেটা থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের সাথে তাঁদের সহযোগিতা সম্প্রসারণ করতে চাইছে।

তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ নিউজ

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর