বার্লিনে শুরু হচ্ছে আইএফএ, নজরে থাকবে যেসব প্রযুক্তি

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড, স্টার্টআপ ও উদ্ভাবকেরা নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবেন এই মেলায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আইএফএতে ১ হাজার ৯০০–এর বেশি ব্র্যান্ড অংশ নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট হোম প্রযুক্তি, রোবোটিকস, গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, ভবিষ্যতের যানবাহন ও নতুন প্রজন্মের ভোক্তা প্রযুক্তি থাকবে প্রদর্শনীর মূল আকর্ষণে।

প্রতিবছরের মতো এবারও স্যামসাং, এলজি, শাওমি, অনার, টিসিএল, হাইসেন্সসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন পণ্য উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, ল্যাপটপ, স্মার্ট হোম ডিভাইস এবং এআইভিত্তিক পণ্যের ওপর বেশি গুরুত্ব দেখা যেতে পারে।

আইএফএর অন্যতম আকর্ষণ ‘আইএফএ নেক্সট’ অংশে। কারণ এখানেই বিশ্বের সব ছোট-বড় স্টার্টআপ তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করবে। পাশাপাশি বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীদের জন্য থাকবে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এছাড়া আইএফএ গ্লোবাল মার্কেটসে প্রযুক্তিপণ্যের সরবরাহকারী ও উৎপাদনকারীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে।

আয়োজকরা বলছেন, এ বছরের মেলায় এআইনির্ভর প্রযুক্তি, স্মার্ট হোম সমাধান এবং টেকসই প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। দর্শনার্থীরা হাতে–কলমে নতুন প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন।

১৯২৪ সালে যাত্রা শুরু করা আইএফএ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শনীগুলোর একটি। প্রতি বছর এখানেই প্রথমবারের মতো অনেক নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচিত হয় বিশ্ব।

দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা...
এ বছরের মধ্যেই চালু হবে নতুন পে স্কেল। কিন্তু অর্থনীতিবিদদের সন্দেহ, এত টাকা কোথায় পাবে সরকার? বিশেষজ্ঞদের মতে, টাকার জোগান দিতে কর বাড়াতে হবে, অথবা অন্য খাতে বরাদ্দ কমাতে হবে। ঋণ করে বা টাকা...
জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিলের প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
লোডিং...

এলাকার খবর