স্যামসাংয়ের সাথে ২ লাখ কোটি টাকার চুক্তি করল মাস্কের টেসলা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

স্যামসাং ইলেকট্রনিক্সের কাছ থেকে বড় অঙ্কের চিপ কিনতে যাচ্ছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা। ১৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির কথা আজ সোমবার নিজেই জানিয়েছেন টেসলা’র প্রধান নির্বাহী মাস্ক। বাংলাদেশি মুদ্রায় অর্থের অঙ্কটা ২ লাখ কোটি টাকারও বেশি। স্যামসাংয়ের চিপ ব্যবসায়কে লোকসান থেকে বের করে আনতে এই চুক্তিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। 

নিজের সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে মাস্ক জানিয়েছেন যে, টেসলার পরবর্তী জেনারেশনের চিপ ‘এআই৬’ উৎপাদন করবে স্যামসাং। চিপটি তৈরি হবে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের টেলরে অবস্থিত স্যামসাংয়ের নতুন ফ্যাক্টরিতে। উল্লেখ্য, গ্রাহকের অভাবে এই ফ্যাক্টরিতে উৎপাদন সময়মতো চালু করতে পারেনি স্যামসাং। তবে আশা করা হচ্ছে, টেসলার সাথে সম্পাদিত নতুন এই চুক্তির কল্যাণে ফ্যাক্টরিটিতে উৎপাদন অবশেষে শুরু হতে যাচ্ছে।

সোমবার এক্স প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ইলন মাস্ক লিখেছেন, ‘নিজেদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে পৌঁছাতে টেসলার সহায়তা নিতে সম্মত হয়েছে স্যামসাং। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যক্তিগতভাবে আমি সরাসরি কাজ করব। পাশাপাশি ফ্যাবটি (ফ্যাক্টরিটি) সুবিধাজনকভাবে আমার বাড়ির অদূরে অবস্থিত।’

টেসলা ও স্যামসাংয়ের মধ্যে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদনের বিষয়টি সামনে আসতেই আমেরিকায় বাজার পূর্ববর্তী লেনদেনে শেয়ার দর বেড়েছে দুটি প্রতিষ্ঠানেরই। এর মধ্যে স্যামসাংয়ের শেয়ারে গত সেপ্টেম্বরের পর সর্বোচ্চ ঊর্ধ্বগতি- ৬ দশমিক ৮ শতাংশ- লক্ষ্য করা গেছে। অন্যদিকে টেসলার শেয়ার প্রতি দরও বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।

এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা ভিন্ন একটি পোস্টে ইলন মাস্ক আরও জানিয়েছেন যে, চুক্তির অঙ্কটি ১৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার হলেও সত্যিকারের আউটপুট আরও কয়েক গুণ বেশি হতে পারে। 

গত বছরের অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, টেক্সাস ফ্যাক্টরির জন্য এএসএমএল থেকে চিপ নির্মাণ সরঞ্জাম নেওয়া স্থগিত করেছে স্যামসাং। ফ্যাক্টরিটিতে উৎপাদন শুরুর করার জন্য যথেষ্ট ক্রয়াদেশ না পাওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সাউথ কোরিয়ার টেক জায়ান্ট। ইতোমধ্যেই জানা গেছে যে, টেক্সাসের ফ্যাক্টরিতে ২০২৬ সালের আগে উৎপাদন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

এআই৬ চিপ উৎপাদন শুরুর সম্ভাব্য সময়সীমা
এআই৬ চিপের উৎপাদন কবে নাগাদ শুরু হবে স্যামসাংয়ের টেক্সাস ফ্যাক্টরিতে এ বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। অবশ্য মাস্ক এর আগে জানিয়েছেন যে, পরবর্তী প্রজন্মের এআই৫ চিপের উৎপাদন শুরু হবে ২০২৬ সালের শেষ নাগাদ। সে হিসেবে এআই৬ চিপের উৎপাদন তার পরে শুরু হবে বলেই ধারণা করা যায়। এসকে সিকিউরিটিজ-এর বিশ্লেষক লি ডং-জু ধারণা করছেন এআই৬ চিপের উৎপাদন ২০২৭ অথবা ২০২৮ সালে শুরু হতে পারে।

উল্লেখ্য, স্যামসাং বর্তমানে টেসলার এআই৪ চিপ উৎপাদন করছে, যেটা পূর্ণাঙ্গ সেলফ-ড্রাইভিং (স্ব-চালিত) ড্রাইভার অ্যাসিসট্যান্ট সিস্টেমে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, টেসলার পরবর্তী প্রজন্মের এআই৫ চিপ উৎপাদনের দায়িত্ব পেয়েছে তাইওয়ানের চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি। প্রাথমিকভাবে তাইওয়ানে উৎপাদন শুরু হলেও এক সময় টিএসএমসি’র অ্যারিজোনা ফ্যাক্টরিতে উৎপাদন করা হবে এআই৫ চিপ।

তথ্যসূত্র: রয়টার্স

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর