অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবও নিষিদ্ধ হচ্ছে 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:১৩ এএম

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক–ইনস্টাগ্রামের মতো ইউটিউবও নিষিদ্ধ হচ্ছে। আগামী ডিসেম্বর মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটিতে এ বয়সী শিশুদের জন্য টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এবং স্ন্যাপচ্যাট নিষিদ্ধ করার সিদ্ধান্ত আগেই হয়েছে, তবে ইউটিউব নিয়ে এমন সিদ্ধান্ত ছিল না। এবার তা কার্যকর হচ্ছে।

প্রতিবেদন বলছে, নিষেধাজ্ঞার অধীনে কিশোর-কিশোরীরা ইউটিউব ভিডিও দেখতে পারবে কিন্তু তাদের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে না। প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড বা ইন্টারঅ্যাক্টের সুযোগ থাকছে না।

গুগলের মালিকানাধীন ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শিশুদের জন্য ব্লক করা উচিত নয়, কারণ প্ল্যাটফর্মটি অস্ট্রেলীয় তরুণদের জন্য সুবিধা এবং দেয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়।

অস্ট্রেলিয়ার আইন বিশ্ব নেতারা অত্যন্ত আগ্রহের সাথে অনুসরণ করছেন বলেই ধরে নেওয়া হয়। নরওয়ে একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারাও এটি অনুসরণ করার কথা বিবেচনা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের সামাজিক ক্ষতি করছে। আমি চাই অস্ট্রেলিয়ান বাবা-মায়েরা জানুক, আমরা তাদের সাথে আছি। আমরা জানি এটিই একমাত্র সমাধান নয়। তবে এটি একটি পরিবর্তন আনবে।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট গত মাসে ইউটিউবকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার সুপারিশ করেছিলেন। এর কারণ হিসেবে বলা হয়, এটি সবচেয়ে বেশি উল্লেখিত প্ল্যাটফর্ম যেখানে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুরা ক্ষতিকারক সামগ্রী দেখে।

বুধবারের ঘোষণার পর ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন, তারা পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করবে এবং সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর