অর্থ আয়ের শর্ত কঠিন করল ইউটিউব

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।

এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইটিপিপি) যুক্ত হতে একজন নির্মাতাকে ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা বৈধ ওয়াচ টাইম অর্জন করতে হবে। বিকল্প হিসেবে ৯০ দিনে ২ কোটি বৈধ শর্টস ভিউয়ের শর্তও রাখা হয়েছে।

এর আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১ হাজার সাবস্ক্রাইবার এবং ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম। অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউয়ের শর্ত পূরণ করতে হতো।

ইউটিউব জানিয়েছে, নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা এরই মধ্যে পার্টনার প্রোগ্রামের আওতায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

শর্টস ভিডিও থেকে আয় চালু রাখতে নতুন শর্তও নির্ধারণ করেছে ইউটিউব। নির্মাতাদের প্রতি ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে। ভিউ কমে গেলে চ্যানেল পার্টনার প্রোগ্রামে থাকলেও শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। পরবর্তী সময়ে নির্ধারিত ভিউ পূরণ হলে আবার শর্টস আয়ের সুযোগ চালু হবে।

নতুন নিয়মের কারণ হিসেবে ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মটির দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়। পাশাপাশি প্রতিদিন ১০০ কোটির বেশি ঘণ্টা ভিডিও দেখেন ব্যবহারকারীরা।

বিশ্লেষকদের মতে, নতুন এই শর্তের ফলে ইউটিউবে নতুন নির্মাতাদের জন্য প্রতিযোগিতা আরও বাড়বে। শুধু আয় শুরু করাই নয়, নিয়মিত বড় দর্শক ধরে রাখাও কঠিন হয়ে উঠবে। ফলে নতুন চ্যানেলগুলোর মনিটাইজেশন পাওয়ার সংখ্যা কমতে পারে।

এদিকে একই ঘোষণায় ইউটিউব জানিয়েছে, কম দামের ‘প্রিমিয়াম লাইট’ সাবস্ক্রিপশন সুবিধা চালু করা হচ্ছে। এই সাবস্ক্রিপশন থেকে আয়ের ৫৫ শতাংশ পাবেন লং-ফর্ম ভিডিও নির্মাতারা এবং ৪৫ শতাংশ পাবেন শর্টস নির্মাতারা।

শুধু ইউটিউব নয়, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমও নির্মাতাদের আয়ের নীতিতে পরিবর্তন আনছে। সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন এক্স জানিয়েছে, এখন থেকে মৌলিক কনটেন্টের জন্যই অর্থ দেওয়া হবে। এর আগে ফেসবুকও নির্মাতাদের জন্য নতুন মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর