অনলাইন কেনাকাটায় নতুন সুবিধা নিয়ে এল গুগল ক্রোম

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ই-কমার্স সাইটের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পছন্দের পণ্যটি সঠিক, বিশ্বাসযোগ্য ও বৈধ বিক্রেতা বা সাইট থেকে কিনছেন কি-না তা বোঝার কার্যকর একটি উপায় হলো অনলাইন স্টোর রিভিউ। ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটাকে আরও সহজ করতে এবার গুগল তাঁদের জনপ্রিয় ক্রোম ব্রাউজারে যুক্ত করেছে অনলাইন স্টোর রিভিউ ফিচার। সোমবার (২৮ জুলাই) প্রকাশিত এক ব্লগ পোস্টে নতুন এই ফিচারটির কথা জানিয়েছে গুগল।

গুগল তাঁদের সার্চ রেজাল্ট পেজে আরও আগে থেকেই বিভিন্ন পণ্যের ‘প্রোডাক্ট রিভিউ’ প্রদান করে আসছে। এবারে ক্রোম ব্রাউজারে ব্যবহারকারীরা ই-কমার্স সাইটের রিভিউ পেয়ে যাবেন। অর্থাৎ, একটি সাইট বা স্টোর কতটা বিশ্বাসযোগ্য ও বৈধ- তা এখন গুগলের ক্রোম ব্রাউজারই বলে দিবে। 

নতুন স্টোর রিভিউ ফিচারটির কল্যাণে অনলাইন শপিংয়ে স্ক্যামিং বা প্রতারণার সুযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে। স্টোর রিভিউ-তেই একটি সাইটের সার্বিক গতিপ্রকৃতি, বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা অনেকাংশে ফুটে উঠবে।

অনলাইন স্টোর রিভিউ প্রদানের জন্য গুগল শপিং ও অন্যান্য জনপ্রিয় রিভিউ সাইট থেকে তথ্য সংগ্রহ ও ব্যবহার করবে ক্রোম ব্রাউজার। এর মাধ্যমে ব্যবহারকারীদেরকে নির্দিষ্ট ই-কমার্স সাইট সম্পর্কে সহায়ক তথ্য প্রদানে সক্ষম হবে তাঁরা।  

গুগল ক্রোমে ব্রাউজারে যুক্ত হয়েছে স্টোর রিভিউজ ফিচার। তথ্যসূত্র: গুগল ব্লগ গুগল ক্রোমে যেভাবে পাওয়া যাবে স্টোর রিভিউ
বিভিন্ন ই-কমার্স সাইটের রিভিউ পেতে ব্যবহারকারীকে ওয়েব অ্যাড্রেসের বাঁ দিকে থাকা আইকনটি’তে ক্লিক করতে হবে। এবারে ‘স্টোর রিভিউজ’ অপশনে ব্যবহারকারী সাইটটির একটি এআই-জেনারেটেড সামারি বা রিভিউ পেয়ে যাবেন। 

রিভিউ-তে নির্দিষ্ট সাইটের গ্রাহকসেবা, পণ্যের মান ও দাম, শিপিং, পণ্য ফেরত দেওয়া সম্পর্কিত নীতিমালাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। ফলে রিভিউতে চোখ রাখলেই বোঝা যাবে ই-কমার্স সাইটটি থেকে কী ধরণের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন ব্যবহারকারী।

সার্বিকভাবে ক্রোম বাউজারে স্টোর রিভিউ ফিচারটি থাকায় এখন আর ব্যবহারকারীকে গুগল সার্চে বা অন্যান্য রিভিউ ওয়েবসাইট ভিজিট করে ই-কমার্স সাইট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে না। ক্রোম ব্রাউজারেই এআই দিয়ে তৈরি একটি সারসংক্ষেপ পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

তথ্যসূত্র: গুগল ব্লগ, ম্যাশেবল

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর