এআই খাতে বিনিয়োগ হতে পারে ৪৪ লাখ কোটি টাকা!

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়ছে রীতিমতো উল্কার গতিতে। এক্ষেত্রে নেতৃত্ব  দিচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই। ২০২৫ সালে এআই প্রযুক্তিতে অ্যামাজন, অ্যালফাবেট, মেটা ও মাইক্রোসফট- এই চারটি ‘বিগ টেক’ প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগ দাঁড়াতে পারে ৩৬৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় বিনিয়োগের অংকটা ৪৪ লাখ ২৭ হাজার কোটি টাকারও বেশি। সম্প্রতি ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই চারটি প্রতিষ্ঠানের প্রাক্কলিত বিনিয়োগের পরিমাণ ছিল ৩২৫ বিলিয়ন ডলার। ছয় মাসের ব্যবধানে বিনিয়োগের পরিমাণ ৩৯ বিলিয়ন ডলার বেড়েছে। এ থেকেই বোঝা যায়, এআই প্রযুক্তিতে নিজেদের এগিয়ে রাখতে কতটা মরিয়া হয়ে উঠেছে মাইক্রোসফট, অ্যামাজন, মেটা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এছাড়া এআই খাতে তীব্র প্রতিযোগিতার দিকেও ইঙ্গিত করছে এই বিষয়টি।

গত ৩০ জুন শেষ হওয়া ২০২৫ অর্থবছরে মাইক্রোসফট ৮৮ দশমিক ৭ বিলিয়ন ডলার এআই খাতে বিনিয়োগ করেছে, যদিও প্রাথমিকভাবে তাঁদের বিনিয়োগের লক্ষ্য ছিল ৮০ বিলিয়ন ডলার। ধীরগতিতে হলেও ২০২৬ অর্থবছরে তাঁদের বিনিয়োগ আরও বাড়বে বলেই জানিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। 

নতুন অর্থবছরের প্রথম কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে) মাইক্রোসফট ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেটা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি। এআই খাতের বিস্তৃত সুযোগ কাজে লাগানোর উদ্দেশ্যে মূলধনী ব্যয় এবং পরিচালন ব্যয় উভয়ই বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও) অ্যামি হুড।

গত মে মাসে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ঘোষণা করে, চলতি বছর ৬৪ থেকে ৭২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাঁরা। তবে সম্প্রতি সর্বনিম্ন বিনিয়োগের সংখ্যাটা ৬৬-তে উন্নীত করেছে তাঁরা। অর্থাৎ, ২০২৫ সালে ৬৬ থেকে ৭২ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে তাঁরা। ডেটা সেন্টার নির্মাণসহ দক্ষ এআই কর্মী নিয়োগ দিতে বিশাল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা আছে মেটা’র।

গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট জানিয়েছে, চলতি বছর তাঁদের বিনিয়োগ দাঁড়াবে ৮৫ বিলিয়ন ডলার, যদিও এর আগে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল তাঁদের। ক্লাউড-ভিত্তিক পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এআই খাতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট। 

গত জানুয়ারিতে চীনা প্রতিষ্ঠান ডিপসিক তাঁদের এআই অ্যাসিসট্যান্ট টুল রিলিজ করার পর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশ চাপের মুখে পড়ে। কেননা মার্কিন প্রতিষ্ঠানগুলোর ভগ্নাংশ পরিমাণ খরচে ডিপসিক এমন এআই মডেল তৈরি করতে সমর্থ হয় যেটা সক্ষমতার দিক থেকে আমেরিকান টুলগুলোর প্রায় সমকক্ষ। 

এই প্রেক্ষাপটে চীনের বাজারে এআই বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে মার্কিন মুলুকে বিনিয়োগ হ্রাস পাওয়ার আশঙ্কা থাকলেও তেমনটা হয়নি। বরং, বিনিয়োগ উত্তরোত্তর আরও বেড়েছে। তবে এআই খাতে বিনিয়োগের তুলনায় আয়ের পরিমাণ নগণ্যই বলা চলে, যদিও সাম্প্রতিক সময়ে এআই থেকে আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে বলেই দাবি করেছে গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো ‘বিগ টেক’ প্রতিষ্ঠানগুলো।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর