মিডজার্নি’র এআই প্রযুক্তি ব্যবহার করবে জাকারবার্গের মেটা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম

জেনারেটিভ এআই (জেন এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান মিডজার্নি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে মেটা। চুক্তি অনুযায়ী, মিডজার্নির ‘নান্দনিক প্রযুক্তি’ ব্যবহারের অনুমতি পাবে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি। ফলে মেটা’র ভবিষ্যৎ এআই মডেল ও বিভিন্ন পণ্যে দেখা যাবে মিডজার্নির উন্নত প্রযুক্তি। গতকাল শুক্রবার মেটা’র তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে।

মেটা ও মিডজার্নি’র মধ্যে সম্পাদিত এই চুক্তির কল্যাণে প্রযুক্তিগত সহযোগিতার যে সুযোগ তৈরি হয়েছে তাতে প্রতিষ্ঠান দুটির গবেষণা বিভাগের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন মেটা’র প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং। 

উল্লেখ্য, লেখার মাধ্যমে নির্দেশ প্রদান (টেক্সট কমান্ড) করে দারুন সব এআই ছবি (ইমেজ) তৈরির জন্য সুপরিচিত একটি প্ল্যাটফর্ম হচ্ছে মিডজার্নি। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে বাস্তবসম্মত ছবি তৈরি করে দিতে সক্ষম এই প্ল্যাটফর্মটি। 

মাসিক সাবসক্রিপশন ফি’র বিনিময়ে ব্যবহারকারীদেরকে নিজেদের এআই টুলগুলো ব্যবহারের অনুমতি দিয়ে থাকে জেনারেটিভ এআই ল্যাব মিডজার্নি। এবারে এই লাইসেন্স পেয়েছে মেটা। ফলে এখন থেকে মিডজার্নি’র এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে তাঁরা। 

এক্স প্ল্যাটফর্মে আলেক্সান্ডার ওয়াং লিখেছেন, ‘মিডজার্নিতে আমরা দারুন মুগ্ধ।’ পাশাপাশি তিনি এও বলেছেন যে, সবচেয়ে প্রতিভাবান কর্মী, শক্তিশালী কমপিউটিং রোডম্যাপ, এবং ইন্ডাস্ট্রির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের সম্পর্ক- এই সব কিছুকে একত্রিত করে বাজারের সেরা পণ্য তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে মেটা। 

মিডজার্নি’র ইমেজ জেনারেট করার সক্ষমতাকে কাজে লাগিয়ে মেটা ভবিষ্যতে আরও সৃজনশীল ফিচার তৈরি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এতে করে খরচ যেমন অনেকাংশে কমে যাবে তেমনি ব্যবহারকারীদের মধ্যে এনগেজমেন্টও বাড়বে।

মেটা’র তৈরি উন্মুক্ত সোর্সের (ওপেন সোর্স) এআই মডেল ‘লামা ৪’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এরপর থেকেই এআই খাতে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে মেটা। এআই প্রযুক্তির উন্নয়নে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নেতৃত্বে সম্প্রতি মেটা এআই ‘সুপারইনটেলিজেন্স’ টিম তৈরি উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি ‘সুপারইনটেলিজেন্স’ টিমের প্রধানের দায়িত্ব পেয়েছেন আলেক্সান্ডার ওয়াং।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর