ই-কমার্স প্ল্যাটফর্মে মূল্য নির্ধারণের খসড়া নিয়ম প্রস্তাব করেছে চীন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম

চীনের বাজারে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে বিক্রি হওয়া পণ্য ও সেবার মূল্য নির্ধারণের বিষয়ে বেশ কিছু নিয়ম প্রস্তাব করেছে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন)। দেশটির বড় কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মে অন্যায্য ও বিভ্রান্তিকর মূল্য নির্ধারণের অভিযোগ সামনে আসার পর গত শনিবার (২৩ আগস্ট) নতুন এই খসড়া নিয়মাবলী প্রকাশ করা হয়েছে, যেগুলো নিয়ে সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য নির্ধারণ নিয়ে ব্যবসায়ী ও ভোক্তাদের কাছ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে। এই প্রেক্ষাপটে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন প্ল্যাটফর্মগুলোতে মূল্য নির্ধারণ পদ্ধতি ও আচরণের বিষয়ে একটি নতু খসড়া নিয়মাবলী প্রস্তাব করেছে।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে, পণ্য বা সেবা বিক্রয়কারী প্ল্যাটফর্মগুলোর জন্য তৈরি করা এই খসড়া নিয়মাবলী মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতাকে উৎসাহিত করতে তৈরি করা হয়েছে। যারা এই প্ল্যাটফর্মগুলো পরিচালনার সাথে যুক্ত তাঁদেরকে অবশ্যই মূল্য নির্ধারণ ও পরিবর্তনের ক্ষেত্রে চুক্তি ও অর্ডারের মতো সুনির্দিষ্ট একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্রস্তাবিত নিয়ন অনুসারে, ই-কমার্স প্ল্যাটফর্মের অপারেটর ও বিক্রেতাদের অবশ্যই ‘স্পষ্ট মূল্য নির্ধারণের নিয়ম মেনে চলতে হবে, মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে হবে, এবং বিক্রয়মূল্যে যেকোনো পরিবর্তন দ্রুততার সাথে প্রকাশ করে এ সম্পর্কে জনসাধারণের পর্যবেক্ষণকে আরও ভালোভাবে গ্রহণ করতে হবে।’ 

চীনের ই-কমার্স ইনডাস্ট্রিতে মূল্য নির্ধারণের বিষয়ে সম্প্রতি বিক্রেতারা অভিযোগ করেছেন যে, বড় প্ল্যাটফর্মগুলো বিক্রি বাড়ানোর জন্য অন্যায়ভাবে মূল্য নিয়ন্ত্রণ করে, অন্যদিকে ভোক্তারাও বিভ্রান্তিকর মূল্য নির্ধারণের অভিযোগ করেছেন। উল্লেখ্য, নতুন খসড়া নিয়মগুলো আগামী এক মাস ভোক্তা সাধারণের মতামতের জন্য উন্মুক্ত থাকবে।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর