তথ্য ফাঁসের ঘটনায় বড় অংকের জরিমানা সাউথ কোরিয়ান প্রতিষ্ঠানের

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনায় বড় অংকের অর্থ জরিমানা দিতে হচ্ছে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় টেলিকম অপারেটর এসকে টেলিকমকে। চলতি বছর সাইবার আক্রমণের কারণে তাঁদের ২ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। শাস্তিস্বরুপ এসকে টেলিকমকে স্থানীয় মুদ্রায় ১৩৪ বিলিয়ন ওয়ান (৯৬ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় অর্থের অংকটা ১১৬৬ কোটি টাকারও বেশি। 

সাউথ কোরিয়ার সরকারি সংস্থা পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই শাস্তির কথা ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে, ডেটা ফাঁসের ঘটনায় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে অবহেলা করেছে এসকে টেলিকম। পাশাপাশি গ্রাহকদের তথ্য ফাঁসের বিষয়টি জানাতেও বিলম্ব করেছে তাঁরা।

এ বিষয়ে কমিশন জানিয়েছে যে, এসকে টেলিকমের সিস্টেমগুলো ‘খুবই দুর্বল অবস্থায়’ ছিল, যার কারণে তাঁদের অভ্যন্তরীণ ইনট্রানেট সিস্টেমে প্রবেশের সুযোগ পায় অযাচিত ব্যবহারকারীরা। সার্ভারগুলোকে সুরক্ষিত রাখতে কোনো পাসওয়ার্ড বা নিরাপত্তা ব্যবস্থাও নেয়নি তাঁরা। উপরন্তু তাঁদের অপারেটিং সিস্টেম পুরোনো হওয়ায় সেগুলোতে সর্বশেষ নিরাপত্তা আপডেটও ছিল না।

শাস্তির পাশাপাশি এসকে টেলিকমকে নিজেদের তথ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে কমিশন। নিরাপত্তা ব্যবস্থাসহ প্রশাসনিক কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা উল্লেখ করা হয়েছে কমিশনের বিবৃতিতে। 

অবশ্য এসকে টেলিকম এই শাস্তি সহজভাবেই গ্রহণ করেছে। লিখিত এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, তথ্য সুরক্ষার বিষয়টিকে তাঁরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বিষয়ে নিজেদের ‘গুরুতর দায়িত্ব’ অনুধাবন করতে পারছে। ভবিষ্যতে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে তাঁরা যথাসাধ্য চেষ্টা করবে। 

তবে শাস্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নোটিফিকেশন পায়নি এসকে টেলিকম। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করবে বলে জানিয়ছে প্রতিষ্ঠানটি।

গত জুলাইতে এসকে টেলিকম জানায় যে, নিজেদের তথ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যাচ্ছে তাঁরা। আগামী পাঁচ বছরে ডেটা সুরক্ষার জন্য ৭০০ বিলিয়ন ওয়ান বিনিয়োগেরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: রয়টার্স

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর