জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে গুগল

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম

জিমেইল ব্যবহারকারীদেরকে পাসওয়ার্ড পরিবর্তন করার তাগিদ দিচ্ছে গুগল। সাম্প্রতিক সময়ে বিশ্বের বেশ কয়েকটি কর্পোরেট সিস্টেমে বড় আকারের সাইবার আক্রমণের পর ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদেরকে নতুন করে পাসওয়ার্ড সেট করার অনুরোধ জানাচ্ছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি।

প্রথমে জুলাই মাসের শেষ দিকে, এরপর গত ৮ আগস্ট- দু’বার গুগল তাঁদের ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা (নোটিফিকেশন) পাঠিয়েছে। সেখানে ব্যবহারকারীদের সতর্ক করে গুগল জানায়, বিশ্বব্যাপী হ্যাকারদের ফিশিং কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের বোকা বানিয়ে তাঁদের লগ-ইন ইনফরমেশন চুরি করা।

উল্লেখ্য, গত মে মাসে সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক জেরেমিয়া ফাউলার জানিয়েছিলেন যে, একটি উন্মুক্ত ডেটাবেসে প্রায় ১৮৪ মিলিয়ন পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে এবং এগুলোর একটি বড় অংশই গুগল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত।

এ ঘটনার এক মাস পর গুগল থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (জিটিআইজি) জানায় যে, তাঁদের একটি কর্পোরেট সেলসফোর্স সার্ভার ক্লাস্টার হ্যাক করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য- যেমন নাম ও যোগাযোগের বিবরণ- উন্মোচিত হয়ে পড়ে। যদিও এই তথ্যগুলো অনলাইনে আগে থেকেই উন্মুক্ত ছিল। 

কেন এমনটা হলো? গুগলের ব্যাখ্যা বলছে, সার্ভারের সুরক্ষা ব্যবস্থা হ্যাক করার পেছনের কারিগর হচ্ছে ‘ইউএনসি৬০৪০’ নামের পরিচিত একটি অনলাইন থ্রেট গ্রুপ। তাঁরাই মূলত এই সাইবার হামলা চালিয়েছে এবং সার্ভার সিস্টেম অ্যাক্সেস করেছে। ভয়েস ফিশিং ব্যবহার করে এই গ্রুপটি আইটি এজেন্টের ছদ্মবেশ ধারণ করে এবং তথ্য চুরি ও অর্থ আদায় করে থাকে।

চলতি সপ্তাহেই গুগল থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (জিটিআইজি) ‘ইউএনসি৬৩৯৫’ নামের আরও একটি হ্যাকার গ্রুপের সন্ধান দিয়েছে। এই হ্যাকার গ্রুপটির বিষয়ে সেলসফোর্স সার্ভার গ্রাহকদেরকে সতর্ক করেছে জিটিআইজি। 

তথ্যসূত্র: ম্যাশেবল

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর