হোয়াটসঅ্যাপে ‘টার্গেটেড’ হ্যাকিংয়ের শিকার ব্যবহারকারীরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম

হোয়াটসঅ্যাপ ও অ্যাপল ডিভাইসের নিরাপত্তা দুর্বলতার কারণে ‘টার্গেটেড’ সাইবার হামলার শিকার হয়েছেন নির্দিষ্ট কিছু ব্যবহারকারী। তাঁদের সংখ্যাটা দু’শর কিছু কম হলেও বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই তাঁদের সিকিউরিটি টিম সমস্যাটি সমাধান করেছে বলে এক ব্লগ পোস্টে দাবি করেছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি।

গত শুক্রবার (২৯ আগস্ট) হোয়াটসঅ্যাপের নজরে আসে এই নিরাপত্তা দুর্বলতাটি। এ প্রসঙ্গে তাঁরা বলেছে যে, অ্যাপলের আইওএস ও আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমের সাথে সম্পর্কিত হোয়াটসঅ্যাপের এই নিরাপত্তা সমস্যাটির সুযোগ নিয়ে অত্যাধুনিক সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা করা হয়েছে। এর ফলে সুনির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইস থেকে তথ্য হাতিয়ে নেওয়ারও সুযোগ পেয়ে যায় হ্যাকাররা।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটিটি অ্যাপলের আইওএস ও আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমে চিহ্নিত একটি বাগের সাথে সম্পর্কযুক্ত ছিল। নিরাপত্তা ব্যবস্থায় এই ত্রুটির কারণেই প্রায় ২০০ ব্যবহারকারীর অ্যাপল ডিভাইস হ্যাক করা সুযোগ পায় হ্যাকাররা। 

অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ডনচা ও চেরভাইল প্রাথমিকভাবে ধারণা করছিলেন যে, হ্যাকাররা আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসেও হামলা চালাচ্ছে। তবে পরবর্তীতে তাঁরা বুঝতে পারেন যে, কেবলমাত্র অ্যাপল ডিভাইসই হ্যাকিংয়ের শিকার হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা এক পোস্টে ডনচা ও চেরভাইল বলেছেন যে, হ্যাকিংয়ের এই কার্যক্রমটি প্রায় ৯০ দিন স্থায়ী ছিল এবং হোয়াটসঅ্যাপ ছাড়া অন্যান্য অ্যাপও এর দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সমস্যাটি সমাধান করেছে তাঁরা। পৃথক এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে দু’শরও কম ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়েছেন। 

হোয়াটসঅ্যাপ আরও বলেছে যে, সাইবার হামলার শিকার ব্যবহারকারীদেরকে বিষয়টি জানানো হয়েছে এবং সমস্যার সমাধানে অ্যাপটির সাম্প্রতিক সংস্করণ তাঁদের ডাউনলোড করতে বলা হয়েছে। 

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ, রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর