মাইক্রোসফটের সাথে আয়ের ৮ শতাংশ শেয়ার করবে চ্যাটজিপিটি নির্মাতা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

মাইক্রোসফটের মতো বাণিজ্য অংশীদারদের সাথে বার্ষিক আয়ের ৮ শতাংশ শেয়ার করবে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। বর্তমানে আয়ের ২০ শতাংশ অংশীদারদের সাথে শেয়ার করলেও চলতি দশকের শেষ নাদাগ সেটা ৮ শতাংশে নামিয়ে আনবে এআই স্টার্টআপটি। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

আয়ের শেয়ার ২০ শতাংশ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার মাধ্যমে ওপেনএআই অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার নিজের কাছে রাখতে পারবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অর্থ তাঁরা চাইলে এআই প্রযুক্তির উন্নয়নে ব্যয় করতে পারবে। তবে অতিরিক্ত এই অর্থ কি বার্ষিক আয়ের অংশ, নাকি সার্বিকভাবে প্রতিষ্ঠানের মোট আয়ের সাথে যুক্ত হবে, বিষয়টি প্রতিবেদনে পরিষ্কার করা হয়নি। 

অংশীদারদের সাথে আয়ের অংশ শেয়ার করা প্রসঙ্গে ওপেনএআই ও মাইক্রসফটের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ওপেনএআই’তে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফটের।

ওপেনএআই সার্ভারের ভাড়া বাবদ মাইক্রোসফটকে কী পরিমাণ অর্থ প্রদান করবে, তা নিয়েও আলোচনা করছে প্রতিষ্ঠান দুটি। সূত্রের বরাতে এমনটাই বলছে প্রতিবেদন। 

উল্লেখ্য, ওপেনএআই-কে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরের অনুমতি দিয়ে নতুন একটি চুক্তি সম্পাদন করেছে মাইক্রোসফট। এ বিষয়ে মাইক্রোসফট ও ওপেনএআই নতুন একটি নন-বাইন্ডিং (বাধ্যতামূলক নয় এমন) চুক্তি সম্পাদন করেছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চুক্তির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। 

নতুন চুক্তির শর্তাবলী অনুযায়ী, ওপেনএআই’র নন-প্রফিট বা অলাভজনক অংশটি ১০০ বিলিয়ন ডলারেরও বেশি পাবে। এর মাধ্যমে ওপেনএআই বিশ্বের সবচেয়ে বেশি তহবিলপ্রাপ্ত অলাভজনক প্রতিষ্ঠানের একটিতে পরিণত হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির অলাভজনক অংশের চেয়ারম্যান ব্রেট টেলরের একটি মেমো-তে এমনটাই উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ওপেনএআই অচিরেই আবারও নতুন বিনিয়োগ উত্তোলন করতে যাচ্ছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এবারে নিজেদের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ধার্য করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর