মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে এল নতুন দুটি এআই মডেল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

মাইক্রোসফটের এআই অ্যাসিসট্যান্ট টুল ৩৬৫ কোপাইলটে যুক্ত হয়েছে নতুন দুটি এআই মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিখাতের সুপরিচিত স্টার্টআপ অ্যানথ্রপিকের  ক্লদ সিরিজের এই মডেল দুটি হচ্ছে: ক্লদ সনেট ৪ এবং ক্লদ অপাস ৪.১। বুধবার (২৪ সেপ্টেম্বর) নতুন দুটি এআই মডেল সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছে মাইক্রোসফট।

৩৬৫ কোপাইলটে আগে থেকেই আছে ওপেনএআই’র জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। তবে মাইক্রসফট জানিয়েছে, চ্যাটজিপিটি’র জায়গা নিচ্ছে না নতুন এআই মডেল দুটি। অর্থাৎ, এবার থেকে কোপাইলট ব্যবহারকারীরা চ্যাটজিপিটি’র পাশাপাশি ব্যবহার করতে পারবেন ক্লদ সনেট ৪ এবং ক্লদ অপাস ৪.১ মডেল দুটি। 

অবশ্য এই মডেলগুলোর কাজের পরিধি ও ব্যবহারের উদ্দেশ্য ভিন্ন। সাধারণ বিভিন্ন অনুসন্ধানের কাজে ব্যবহার করা হবে চ্যাটজিপিটি। অন্যদিকে ক্লদ সিরিজের মডেল দুটি সমন্বিত থাকবে কোপাইলটের রিসার্চার ও অ্যাজেন্ট ডেভেলপমেন্ট টুলে। ফলে কোপাইলট ব্যবহারকারীরা নিজেদের কাজের ক্ষেত্রে নতুন অপশন পাবেন। এভাবে সার্বিকভাবে তাঁদের দৈনন্দিন কাজে এআই প্রযুক্তি ব্যবহারের পরিধি বেড়ে যাবে।

উল্লেখ্য, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট হচ্ছে একটি এআই-চালিত অ্যাসিসট্যান্ট টুল, যেটা প্রতিষ্ঠানটির ক্লাউড প্রযুক্তিভিত্তিক সফটওয়্যার স্যুট মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপ্লিকেশনে (যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) সমন্বিত থাকে। মাইক্রোসফট ৩৬৫ হচ্ছে সাবসক্রিপশন-ভিত্তিক একটি সফটওয়্যার স্যুট। 

কোপাইলটে নতুন দুটি মডেলের আগমন প্রসঙ্গে দেওয়া ঘোষণায় মাইক্রোসফট জোর দিয়ে বলেছে, ‘ওপেনএআই’র সাম্প্রতিক এআই মডেলগুলো দিয়েই পরিচালিত হবে কোপাইলট।’ 

উল্লেখ্য, এআই স্টার্টআপ ওপেনএআই-তে সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে মাইক্রোসফট। তবে সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ওপেনএআই-মাইক্রোসফট সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছে। এই প্রেক্ষাপটে মাইক্রোসফটের এআই অ্যাসিসট্যান্ট কোপাইলটে অ্যানথ্রপিকের এআই মডেল যুক্ত করার বিষয়টি অনেকের কাছে বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছে।  

তবে মাইক্রোসফট স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে, কোপাইলট টুলটি ওপেনএআই’র জিপিটি-৫ এর মতো মডেলগুলো দিয়েই পরিচালিত হবে। পাশাপাশি মাইক্রোসফট ৩৬৫-এর রিসার্চার এআই এজেন্টে যুক্ত থাকবে অ্যানথ্রপিকের ক্লদ অপাস ৪.১ মডেলটি। ফলে চ্যাটজিপিটি’র পাশাপাশি  ক্লদ অপাস ৪.১ মডেলটিও ব্যবহার করা যাবে। এছাড়া মাইক্রোসফটের এআই এজেন্ট তৈরির প্ল্যাটফর্ম কোপাইলট স্টুডিও-তেও ক্লদ সিরিজের মডেল দুটি ব্যবহার করার সুযোগ থাকবে। 

উল্লেখ্য, কোপাইলটের রিসার্চার এজেন্টগুলো হচ্ছে মূলত রিজনিং এআই এজেন্ট। অর্থাৎ, উন্নত এই এআই সিস্টেমগুলো যুক্তি ও পরিকল্পনার ভিত্তিতে কাজ করে থাকে। অটোনোমাস (স্বায়ত্তশাসিত) সক্ষমতার এই রিজনিং টুলগুলো নিজে থেকেই অনেক সমস্যা সমাধান করতে পারে।

কোপাইলটের রিজনিং এআই টুলগুলো চলতি বছরের শুরুতে চালু করেছে মাইক্রোসফট। একাধিক ধাপের, জটিল গবেষণাধর্মী কাজে পারদর্শী এই টুলগুলো। 

বর্তমানে অ্যানথ্রপিকের ক্লদ মডেল দুটিকে মাইক্রোসফটের ফ্রন্টিয়ার প্রোগ্রামের মাধ্যমে কোপাইলট ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে এআই প্রিভিউ’র জন্য তৈরি ঐচ্ছিক একটি বেটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে সাইনআপ করার পর অ্যানথ্রপিক ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই অপ্ট-ইন করতে হবে, অর্থাৎ অ্যানথ্রপিক ব্যবহারে ইচ্ছুক তা জানাতে হবে। পরবর্তীতে বড় পরিসরে এগুলো সকলের জন্য উন্মুক্ত করা হবে।

তথ্যসূত্র: সিনেট, এনগ্যাজেট

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর