এআই খাতে বিনিয়োগের খোঁজে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিখাতে পরিকাঠামোর উন্নয়নে নতুন করে বিনিয়োগ উত্তোলন করতে চাইছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান তাঁর আসন্ন এশিয়া ও মধ্যপ্রাচ্য সফরে নতুন বিনিয়োগ ও উৎপাদন অংশীদারের খোঁজ করবেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। 

বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, নিজেদের কম্পিউটিং সক্ষমতা বাড়াতে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ এবং চিপ সরবরাহকারীদের কাছ থেকে আরও বেশি পরিমাণে এআই চিপ পেতে চাইছে ওপেনএআই। 

এ লক্ষ্যে নতুন বিনিয়োগের পাশাপাশি উৎপাদন অংশীদারদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন স্যাম অল্টম্যান। আর তাই গত সেপ্টেম্বর থেকে তাইওয়ান, সাউথ কোরিয়া ও জাপানে এআই চিপ সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। 

প্রতিবেদন বলছে, এআই চিপের উৎপাদন বাড়াতে এবং ওপেনএআই’র ক্রয়াদেশকে (অর্ডারগুলোকে) সর্বোচ্চ প্রাধান্য দিতে ইতোমধ্যেই অল্টম্যান কথা বলেছেন টিএসএমসি, ফক্সকন, স্যামসাং, ও এসকে হাইনিক্স-এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে। শুধু কথাই বলেননি, তিনি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং ওপেনএআই’র দেওয়া ক্রয়াদেশকে অগ্রাধিকার দিতে চাপ দিচ্ছেন বলেও জানা গেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা সত্ত্বেও মাইক্রোসফট, টিএসএমসি, ফক্সকন, স্যামসাং ও এসকে হাইনিক্স এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে ওপেনএআই’র ডেটা সেন্টারের জন্য চিপ সরবরাহের জন্য প্রাথমিক চুক্তিপত্র স্বাক্ষর করেছে সাউথ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এসকে হাইনিক্স। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এআই অবকাঠামোর সম্প্রসারণ ও গবেষণায় অর্থায়নের জন্য অল্টম্যান অচিরেই সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের সাথে দেখা করার পরিকল্পনা করছেন।

বিষয় সম্পর্কে জানেন এমন সূত্রের বরাতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ওপেনএআই সম্প্রতি তাঁদের বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের জানিয়েছে যে, এ বছর কম্পিউটিং সার্ভার ভাড়া করার জন্য তাঁদের খরচ হতে পারে প্রায় ১৬ বিলিয়ন ডলার। খরচের অংকটা ২০২৯ সাল নাগাদ উন্নীত হতে পারে ৪০০ বিলিয়ন ডলারে। 

তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর