সাশ্রয়ী মূল্যের গাড়ি নিয়ে আসছে মাস্কের টেসলা, দাম কত?

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা’র সবচেয়ে বেশি বিক্রিত বিদ্যুৎচালিত এসইউভি (বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) হচ্ছে মডেল ওয়াই। আজ মঙ্গলবার এই মডেল ওয়াই এসইউভি’র একটি সাশ্রয়ী সংস্করণ (ভার্সন) উন্মোচিত হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং এ খাতে বাজারও হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বিক্রি বাড়াতে মরিয়া হয়েই এবার মডেল ওয়াই’র সাশ্রয়ী একটি সংস্করণ বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে টেসলা।

প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই সকলের সাধ্যের মধ্যে একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে গত বছরই তিনি ২৫ হাজার ডলার মূল্যের একটি বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা বাতিল করেছেন। কিন্তু এবারে জানা গেল, মডেল ওয়াই’র বর্তমান ডিজাইনের ওপর ভিত্তি করে একটি ‘সাশ্রয়ী’ বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসতে যাচ্ছে টেসলা।

মডেল ওয়াই এসইউভি’র নতুন সংস্করণটির দাম কত হবে? ইলন মাস্ক এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, বৈদ্যুতিক গাড়ির জন্য প্রযোজ্য মার্কিন আয়কর ছাড় (ট্যাক্স ক্রেডিট) বাদ দেওয়ার পর গাড়িটির মূল্য ৩০ হাজার ডলারের কম হতে পারে। তবে সম্প্রতি আয়কর ছাড়ের (ট্যাক্স ক্রেডিট) সুবিধা তুলে নিয়েছে মার্কিন সরকার। ফলে নতুন মডেল ওয়াই গাড়িটির দাম কত হবে তা এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, মডেল ওয়াই’র ‘স্ট্যান্ডার্ড রেঞ্জ’ সংস্করণটির দাম শুরু হয়েছিল ৩৯ হাজার ডলার থেকে। তবে গাড়িটির ‘লং রেঞ্জ’ সংস্করণের বিক্রয়মূল্য ৪৪ হাজার ৯০০ ডলার থেকে শুরু। অন্যদিকে, ভারতের বাজারে মডেল ওয়াই’র প্রারম্ভিক মূল্য বর্তমানে প্রায় ৬০ লাখ রুপি (৫৯ দশমিক ৮৯ লাখ)। 

টেসলা সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে দুটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। এদের একটি দেখা গেছে, অন্ধকার ভেদ করে হেডলাইট উঁকি দিচ্ছে। অন্যটিতে কয়েক সেকেন্ডের জন্য একটি চাকা ঘুরতে দেখা যায় এবং সবশেষে ১০/৭ কথাটি লেখা ছিল, যেটা ৭ অক্টোবর তারিখের দিকেই ইঙ্গিত করছে। অর্থাৎ, আজই উন্মোচিত হতে পারে টেসলার মডেল ওয়াই’র নতুন সংস্করণটি। 

গত জুলাই মাসে টেসলা’র দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের অনুষ্ঠানে ইলন মাস্ক বলেছেন, ‘গ্রাহকদের মাঝে গাড়িটির উচ্চ চাহিদা আছে। কিন্তু এটি কেনার মতো পর্যাপ্ত টাকা নেই মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। তাই আমরা গাড়িটিকে (মডেল ওয়াই’র নতুন সংস্করণটি) যত বেশি সাশ্রয়ী করতে পারব, তত ভালো।’ 

প্রাথমিকভাবে মাস্ক জানিয়েছিলেন যে, গাড়িটির উৎপাদন জুনের শেষে শুরু হবে। কিন্তু জুলাই মাসে টেসলার তরফ থেকে জানানো হয়, নতুন সংস্করণের ‘প্রথম বিল্ড’ তৈরি করতে সক্ষম হয়েছে তাঁরা। ফলে এটি বছরের শেষ তিন মাসের মধ্যে বাজারে আসবে। সে হিসেবেও ৭ অক্টোবর নতুন মডেলের আগমনের সম্ভাবনা আরও জোরালো হয়। 

চীন এবং ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে টেসলা। ফলে টেসলার পুরোনো মডেলগুলোর বিক্রি অনেকটাই হ্রাস পেয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও বন্ধু হিসেবে মাস্কের কট্টর-ডানপন্থী রাজনৈতিক অবস্থানের কারণেও অনেকাংশে বাজার হারিয়েছে টেসলা।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও নতুন লাইট বার ও পিছনে টাচস্ক্রিনসহ উন্নত ফিচারে সমৃদ্ধ মডেল ওয়াই-এর একটি সংস্করণ বাজারে এনেছিল টেসলা। 

ইলন মাস্ক প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দিকে ঝুঁকছেন এবং ইতোমধ্যেই রোবোট্যাক্সি এবং হিউম্যানয়েড রোবট তৈরির কাজ এগিয়ে চলছে তাঁর প্রতিষ্ঠানে। টেসলা ভবিষ্যতে আরও বেশি করে সাশ্রয়ী দামের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে বলেও জানিয়েছে। সূত্র বলছে, মডেল ৩ মিডসাইজ সেডানের একটি সংস্করণও বাজারে আনার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। 

আগামী এক দশকে টেসলা ২০ মিলিয়ন বা ২ কোটি গাড়ি বিক্রি করতে চায়। এই লক্ষ্যে পৌঁছাতে সাশ্রয়ী মূল্যের মডেলকে গুরুত্ব দিচ্ছে তাঁরা।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর