উইন্ডোজ ব্যবহারকারীদের সাবধান করে যে বার্তা দিচ্ছে মাইক্রোসফট

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম

উইন্ডোজ ব্যবহারকারীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছে সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। আগামী ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য সাপোর্ট বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর সে কারণেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদেরকে এবার উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে উৎসাহিত করছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের সাপোর্ট বন্ধ হওয়ার অর্থ হচ্ছে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে উইন্ডোজ ১০ ডিভাইসগুলো নতুন করে আর নিরাপত্তা আপডেট (সিকিউরিটি আপডেটস) পাবে না। ফলে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে উইন্ডোজ ১০ ডিভাইসগুলো। বিশেষ করে সাইবার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

এই প্রেক্ষাপটে মাইক্রোসফট তাঁদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করার জন্য তাড়া দিচ্ছে। তবে সকল কম্পিউটারেই এটি করা সম্ভব হবে না। 

আমেরিকান কনজিউমার গ্রুপ পিআইআরজি-এর সিনিয়র ডিরেক্টর নাথান প্রকটর বলেছেন যে, উইন্ডোজ ১০-এর সাপোর্ট বন্ধ হওয়ায় ভোক্তা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনি উইন্ডোজ ইকোসিস্টেমের জন্যেও তা বিপর্যয় ডেকে আনবে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৪০ কোটিরও বেশি (১.৪ বিলিয়নেরও বেশি) ডিভাইসে ব্যবহৃত হয় এই অপারেটিং সিস্টেম। 

স্ট্যাটকাউন্টার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জুলাই ২০২৫ পর্যন্ত উইন্ডোজ ব্যবহারকারীদের ৪৩ শতাংশই ব্যবহার করছিল উইন্ডোজ ১০। এ থেকেই বোঝা যাচ্ছে উইন্ডোজ ব্যবহারকারীদের মাঝে কতটা জনপ্রিয় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি।

সেপ্টেম্বরে চালানো একটি সমীক্ষা দেখা গেছে যে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের প্রায় এক-চতুর্থাংশ মাইক্রোসফটের আনুষ্ঠানিক সাপোর্ট শেষ হওয়ার পরেও এর ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রায় সাতজনের মধ্যে একজন নতুন কম্পিউটার কেনার পরিকল্পনা করছেন।

ব্যবহারকারীদের করণীয়
যারা এখনই উইন্ডোজ ১১-এ যেতে চাইছেন না তাঁদের জন্য একটি রাস্তা অবশ্য খোলা রেখেছে মাইক্রোসফট। আর তা হচ্ছে, আগামী ১২ মাসের জন্য এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট পেতে সাইন-আপ করা। 

অর্থাৎ, ব্যবহারকারী চাইলে আরও এক বছরের জন্য নিরাপত্তা আপডেট পাবেন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। সেজন্য অবশ্য সেটিংসে ‘প্রাইভেসি এন্ড সিকিউরিটি’ বিভাগে গিয়ে এই সেবার জন্য সাইন-আপ করতে হবে। 

এই স্কিমে সাইন-আপ করার মাধ্যমে গ্রাহকরা আগামী বছর অক্টোবর পর্যন্ত কেবলমাত্র সিকিউরিটি আপডেট পাবেন, অন্য কোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট নয়। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাসিন্দারা সাইন-আপ করার মাধ্যমে এই সুবিধাটি বিনামূল্যে পাবেন। 

অন্যান্য ব্যবহারকারীদের এই সুবিধাটি বিনামূল্যে পেতে চাইলে উইন্ডোজ ১০-এর সর্বশেষ (আপডেটেড) সংস্করণটি ব্যবহার করতে হবে, থাকতে হবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং তাঁদের পিসি সেটিংসের ব্যাকআপ নিতে হবে। তা না হলে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ইএসইউ)-এর জন্য এককালীন ৩০ ডলার ফি প্রদান করতে হবে, অথবা ১ হাজার মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্ট থাকতে হবে। 

উইন্ডোজ ১০ ব্যবহারকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট পেতে ডিভাইস প্রতি খরচ করতে হবে ৬১ ডলার। অঞ্চলভেদে খরচে তারতম্য হতে পারে।

তবে মাইক্রোসফট চাইছে গ্রাহকরা এখনই বিনামূল্যে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করুক। অর্থাৎ, উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য উপযুক্ত ডিভাইসগুলোতে উইন্ডোজ ১০ ব্যবহার করতে নিরুৎসাহিত করছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ১০-এর বহুল ব্যবহার এবং জনপ্রিয়তার কথা বিবেচনা করে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট-এর পথ খোলা রেখেছে প্রতিষ্ঠানটি। 

উল্লেখ্য, মাইক্রোসফট ২০১৫ সালে প্রকাশ করে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি। এর পর থেকে ব্যবহারকারীরা নিয়মিত এবং ঘন ঘন সফটওয়্যার আপডেট পেয়েছে উইন্ডোজ ১০-এর জন্য। নতুন আপডেটের মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীদেরকে নতুন ফিচার অফার করেছে, প্রয়োজনীয় পরিবর্তন এনেছে এবং বিভিন্ন সময় উদ্ভূত নিরাপত্তা ত্রুটি ও বাগ ঠিক করেছে।

তথ্যসূত্র: বিবিসি

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর