ন্যানো স্যাটেলাইট স্বপ্নপূরণের পথে আহসানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

নিজেদের তৈরি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর স্বপ্নপূরণ হতে যাচ্ছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অস্ট) শিক্ষার্থীদের। বছর দুই আগে প্রতিষ্ঠানটির একদল তরুণ শিক্ষার্থী স্বপ্ন দেখেছিলেন নিজেদের বিশ্ববিদ্যালয়ে তৈরি একটি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর। এবার তা-ই বাস্তব রুপ পেতে চলেছে।

বিশ্বের উন্নত দেশগুলোর নিজস্ব স্যাটেলাইট রয়েছে মহাকাশে। সেখানে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে শুরুটা সহজ ছিল না। সবচেয়ে বড় বাধা ছিল স্যাটেলাইট সরঞ্জামের উচ্চমূল্য। 

একটি পূর্ণাঙ্গ ন্যানো স্যাটেলাইটের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, যার গড় মূল্য প্রায় ৬০–৭০ লক্ষ টাকা। ফলে পূর্ণাঙ্গ একটি প্রকল্পের সম্ভাব্য ব্যয় দাঁড়ায় ২ থেকে ৩ কোটি টাকা— যা শিক্ষার্থীদের পক্ষে যোগাড় করা প্রায় অসম্ভব। 

এই চ্যালেঞ্জ মোকাবেলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অস্ট) শিক্ষার্থীরা এগিয়ে আসে নতুন চিন্তা ও উদ্ভাবনী মনোভাব নিয়ে। কম খরচে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট কম্পোনেন্ট তৈরির উদ্যোগ নেয় তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও EEE বিভাগের সহযোগিতায় ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কমিউনিকেশন ল্যাব, যা পরবর্তীতে ‘অস্টস্যাট ন্যানো স্যাটেলাইট মিশন প্রজেক্ট টিম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

বর্তমানে প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ধারাবাহিক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দলটি ২০২৩ সালে তাদের তৈরি প্রথম টুইউ মেকানিক্যাল মডেল উপস্থাপন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর কাছে।

এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালের জুন মাসে দলটি তৈরি করে উন্নত থ্রিইউ ন্যানো স্যাটেলাইট ড্রিপ এন্ড কমিউনিকেশন রেঞ্জ টেস্ট মডেল, যা সফলভাবে অক্টোবরের ২ তারিখে অন-সাইট টেস্ট সম্পন্ন করে।

এই মডেলের সবচেয়ে বড় সাফল্য হলো, দলটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এমন একটি অন-বোর্ড কম্পিউটার তৈরি করেছে যার বাজারমূল্য সাধারণত প্রায় ৭০ লক্ষ টাকা, অথচ তাদের ড্রপ টেস্ট মডেলটিতে এর উৎপাদন খরচ মাত্র ২৫,০০০ টাকা।

এই ওবিসি এখন পর্যন্ত ৬টি ফাংশনাল টেস্টের মধ্যে ৪টিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, এবং দলটি জানিয়েছে—ফাইনাল ফ্লাইট মডেলে এটি ১ লক্ষ টাকার নিচে উৎপাদন করা সম্ভব হবে।

এই ড্রপ ও কমিউনিকেশন রেঞ্জ টেস্ট মডেলটি ৪০০ কিলোমিটার উচ্চতা থেকে ১০ মিটার গ্রাউন্ড স্যাম্পলিং ডিসট্যান্স রেজোলিউশনের ছবি ও বিভিন্ন সেন্সর ডাটা পৃথিবীতে পাঠাতে সক্ষম। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি কোনো প্রোটোটাইপ স্যাটেলাইটের জন্য এক অনন্য প্রযুক্তিগত অর্জন।

দলটির অ্যাডভাইজর হিসেবে রয়েছেন বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকাভুক্ত অধ্যাপক ড. ওমর ফারুক, এবং প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল নাঈম।

প্রজেক্ট লিডার মো. আবদুল্লাহ আল নাঈম এর আগেও “তরী” নামক ভাসমান বাড়ি প্রকল্পের উদোক্তা ছিলেন, যা বন্যাকবলিত এলাকার জন্য উদ্ভাবিত এক অনন্য সমাধান এবং দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত হয়েছিল। এছাড়াও তিনি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট এর অস্ট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে এই প্রকল্পে অস্টের ১৮ জন শিক্ষার্থী যুক্ত আছে, এবং ইতোমধ্যে দলের দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গত ৬ অক্টোবর, তারা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকট হস্তান্তর করে।

দলটির দৃঢ় বিশ্বাস—যথাযথ গবেষণা পরিবেশ, মেন্টরশিপ এবং শিল্পখাতের সমর্থন পেলে বাংলাদেশেই স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বিদেশি মূল্যের মাত্র ৫% ব্যয়ে তৈরি করা সম্ভব।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর