গুগলের নতুন ফিচার ‘হেল্প মি শিডিউল’, কী আছে এতে?

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন একটি এআই ফিচার নিয়ে এসেছে গুগল। নাম ‘হেল্প মি শিডিউল’। জেমিনি এআই-চালিত এই ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা গুগল ক্যালেন্ডারে মিটিং শিডিউল করার সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার নতুন এই ফিচারটি চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

‘হেল্প মি শিডিউল’ ফিচারটি ব্যবহার করে সহজেই দু’জন ব্যক্তি একেঅন্যের সাথে মিটিংয়ের সময়সূচী ঠিক করে নিতে পারবেন। জেমিনি এক্ষেত্রে ব্যবহারকারীর ক্যালেন্ডার থেকে ফাঁকা সময় খুঁজে বের করে তা ইমেইলের মাধ্যমে প্রাপককে জানিয়ে দেবে। 

গুগল জানিয়েছে, আপাতত এই ফিচারটি কেবলমাত্র একজনের সাথে (ওয়ান-অন-ওয়ান) মিটিং শিডিউল করার জন্য ব্যবহার করা যাবে, একাধিক ব্যক্তি বা গ্রুপ মিটিংয়ের জন্য নয়।

বাজারে ক্যালেন্ডলি, ডুডল, জুম-এর মতো বেশ কিছু টুল রয়েছে যেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিটিং শিডিউল করা যায়। এবারে গুগলও এ দলে যোগ দিল। গুগল বলছে, তাঁদের ‘হেল্প মি শিডিউল’ টুলটি ব্যবহারকারীকে মিটিংয়ের সম্ভাব্য ‘সময়’ প্রস্তাব (সাজেস্ট) করার ক্ষেত্রে জেমিনি এআই’র সহায়তায় ইমেইলের প্রেক্ষাপট বিশ্লেষণ করবে।

উদাহরণস্বরুপ ধরা যাক, একজন ব্যবহারকারী ইমেইলে লিখেছেন যে, তারা আগামী সপ্তাহে কোনো এক সময় ১ ঘন্টার একটি মিটিং করতে চান। এবার জেমিনি এআই অ্যাসিসট্যান্ট টুলটি গুগল ক্যালেন্ডারে ব্যবহারকারীর সময়সূচী বিশ্লেষণ করে আগামী সপ্তাহে ফাঁকা থাকা ১ ঘন্টার স্লটগুলো প্রস্তাব করবে। 

উল্লেখ্য, গুগল ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার ফিচার এর আগেও ছিল, তবে তা জিমেইলের সাথে সমন্বয় করা ছিল না। পাশাপাশি তাতে এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়নি।

যেভাবে ব্যবহার করা যাবে ‘হেল্প মি শিডিউল’ ফিচারটি
জিমেইলে ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে ইমেইল কম্পোজ স্ক্রিনের নীচে থাকা ‘হেল্প মি শিডিউল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্যালেন্ডারে খালি থাকা সময় বা টাইমস্লটগুলোর একটি তালিকা দেখা যাবে। এবারে ব্যবহারকারী ‘এডিট’ বাটনে ক্লিক করে কিছু অপশন পরিবর্তন বা বাদ দিতে পারবেন। 

এরপর এই টাইমস্লটগুলো ইমেইলের মাধ্যমে নির্দিষ্ট প্রাপককে পাঠিয়ে দেবেন ব্যবহারকারী। প্রাপক এই টাইমস্লটগুলো থেকে তার পছন্দের একটিকে নির্বাচন করলেই মিটিংয়ের আমন্ত্রণটি স্বয়ংক্রিয়ভাবে দু’জনের গুগল ক্যালেন্ডারেই যুক্ত হয়ে যাবে।

তথ্যসূত্র: গুগল, টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর