প্রাপ্তবয়স্কদের কনটেন্ট দেখা যাবে চ্যাটজিপিটিতে!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে অচিরেই দেখা যাবে প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট। চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন যে, চ্যাটজিপিটি’র কিছু নিরাপত্তা বিধিনিষেধ শীঘ্রই শিথিল করা হবে। এর ফলে ‘ইরোটিক’ বা যৌন উত্তেজক বিষয়ে কথোপকথনের সুযোগ তৈরি হবে চ্যাটবটটিতে।

তবে এক্ষেত্রে ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি-না তা যথাযথভাবে যাচাই করে দেখবে চ্যাটজিপিটি। অর্থাৎ, ব্যবহারকারীকে অবশ্যই ‘ভেরিফায়েড অ্যাডাল্ট’ হতে হবে। এছাড়া বিধিনিষেধ শিথিল করা হলে চ্যাটজিপিটি আরও বেশি বন্ধুত্বপূর্ণ এবং মানুষের মতো আচরণ করবে এর ব্যবহারকারীদের সাথে।

এক্স প্ল্যাটফর্মে স্যাম অল্টম্যান লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলোতে সতর্ক থাকার জন্য আমরা চ্যাটজিপিটি-কে অনেকটাই সীমাবদ্ধ করে রেখেছিলাম। আমরা বুঝতে পারছি যে, মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা নেই এমন অনেক ব্যবহারকারীর জন্যেই বিষয়টি উপভোগ্য ছিল না, বা কম উপযোগী ছিল। কিন্তু এর গুরুত্ব বিবেচনায় আমরা এটি ঠিক করতে চেয়েছিলাম।’

অল্টম্যান আরও জানিয়েছেন যে, আগামী ডিসেম্বর থেকে চ্যাটজিপিটি-তে পূর্ণাঙ্গরুপে চালু হতে যাচ্ছে বয়স-নির্ধারণী ফিচার। তখন থেকেই যাচাইকৃত প্রাপ্তবয়স্ক (ভেরিফায়েড অ্যাডাল্ট) ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-তে ইরোটিকা বা যৌন উত্তেজক কনটেন্টের মতো আরও অনেক কিছু উপভোগের সুযোগ পাবেন।

চ্যাটজিপিটি-তে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট অনুমোদন করার চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। ছবিসূত্র: রয়টার্স তিনি আরও বলেছেন যে, ‘প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সাথে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করো’- ওপেনএআই’র এই নীতির অংশ হিসেবেই চ্যাটজিপিটি-তে এমন সব পরিবর্তন দেখতে পাবেন ব্যবহারকারীরা। এর মধ্য দিয়ে ওপেনএআই তাঁদের আগের অবস্থান থেকেই অনেকটাই সরে আসতে যাচ্ছে। 

ইতোপূর্বে মানসিকভাবে অসুস্থ এমন ব্যবহারকারী যারা চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তাদের নিয়ে কাজ করেছে ওপেনএআই। অল্টম্যানের দাবি অনুযায়ী, ওপেনএআই এই সমস্যাগুলো কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে ওপেনএআই প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদেরকে চ্যাটজিপিটি’র সাথে ইরোটিক বা যৌন উত্তেজক কথোপকথনে অনুমোদন দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, এক্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর