আইফোন ১৭ এর শক্তিতে ৪ ট্রিলিয়নের পথে অ্যাপল!

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

আইফোন ১৭ সিরিজের উচ্চ চাহিদার কল্যাণে শেয়ার বাজারে ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গতকাল সোমবার তাঁদের শেয়ারদর ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকা ও চীনের বাজারে প্রথম ১০ দিনে আইফোন ১৭ সিরিজ পূর্ববর্তী আইফোন ১৬ সিরিজের তুলনায় ১৪ শতাংশ বেশি বিক্রি হয়েছে। 

এই প্রেক্ষাপটে সোমবার অ্যাপলের শেয়ারদর ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়। উল্লেখ্য, এই প্রতিবেদন তৈরির সময় (মঙ্গলবার) অ্যাপলের বাজারমূল্য ছিল ৩ দশমিক ৯১ ট্রিলিয়ন ডলার। বর্তমানে সারা বিশ্বে তাঁদের চেয়ে এগিয়ে আছে কেবল এনভিডিয়া, যাদের বাজারমূল্য ৪ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ, এনভিডিয়ার পর অ্যাপল এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান।

চলতি প্রান্তিকে অ্যাপলের আয় বিশ্লেষকদের পূর্বাভাষকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এভারকোর আইএসআই। 

এভারকোর-এর বিশ্লেষকরা জানিয়েছেন যে, চীনে সম্প্রতি অনলাইন বিক্রি শুরু হওয়ায় এটি ডিসেম্বর প্রান্তিকের বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কেননা প্রাথমিকভাবে পণ্য ডেলিভারির সময় সম্পর্কিত তথ্য দেখে বোঝা যাচ্ছে যে, অন্যান্য অঞ্চলের তুলনায় চীনে আইফোনের উচ্চ চাহিদা রয়েছে। 

উল্লেখ্য, গত মাসেই আলট্রা স্লিম বা অতি পাতলা ডিজাইনের আইফোন এয়ারসহ ৪টি মডেলে সমৃদ্ধ আইফোন ১৭ সিরিজ নিয়ে হাজির হয় অ্যাপল। মার্কিন শুল্কের চ্যালেঞ্জ সত্ত্বেও নতুন আইফোনের দাম স্থিতিশীল রাখতে সক্ষম হয় তাঁরা। ফলে একই দামে উন্নত ফিচারের নতুন আইফোন সহজেই আকৃষ্ট করছে আইফোনপ্রেমীদের। 

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পালটা শুল্ক আরোপের ঘোষণা এলে চীন ও ভারতে আইফোনের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ব্যয় বৃদ্ধি পেলে নেতিবাচক প্রভাব পড়বে বিক্রিতে- বিনিয়োগকারীদের মাঝে এমন ধারণা তৈরি হলে শেয়ার বাজারে চ্যালেঞ্জের সম্মুখীন হয় অ্যাপল। তবে আইফোন ১৭ বাজারে আসার পর থেকে তাঁদের শেয়ার দর বাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, মার্কিন মুলুকে ট্রাম্পের সম্ভাব্য শুল্কের প্রভাব থেকে বাঁচতে গত আগস্টে আমেরিকায় অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাপল। এরপর থেকেই তাঁদের শেয়ারদরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সেপ্টেম্বরে স্থিতিশীল দামে আইফোন ১৭ বাজারে আসার পর থেকে অ্যাপলের বাজারমূল্য ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে অচিরেই ৪ ট্রিলিয়ন ডলারের ক্লাবে যুক্ত হবে অ্যাপল।

তথ্যসূত্র: রয়টার্স

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর