জাতিসংঘের সাইবার অপরাধ চুক্তি স্বাক্ষর অচিরেই

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

বিশ্বজুড়ে সাইবার অপরাধ মোকাবেলায় উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যেই সাইবার অপরাধ চুক্তি প্রণয়ন করেছে সংস্থাটি। সপ্তাহান্তে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এই সাইবার অপরাধ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে জাতিসংঘের ৬০টি সদস্য রাষ্ট্র। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতিসংঘের সাইবার অপরাধ চুক্তিতে ৪০টি দেশ স্বাক্ষর করলেই এটি কার্যকর হয়ে যাবে বলে জানা গেছে। এটি কার্যকর হলে সাইবার অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা আরও সুসংগঠিত হবে বলে আশা জোড়া যাচ্ছে। তবে এই চুক্তিটি বাস্তবায়িত হলে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এমন আশঙ্কায় এর সমালোচনা করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ মানবাধিকার কর্মীরা।

এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাইবারস্পেস অপরাধীদের জন্য উর্বর ভূমি হয়ে উঠেছে... প্রতিদিন, অত্যাধুনিক সব কেলেঙ্কারি পরিবারগুলোকে প্রতারিত করছে, জীবিকা চুরি করছে এবং আমাদের অর্থনীতি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সাইবার অপরাধ কনভেনশনটি সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরক্ষা জোরদার করার একটি শক্তিশালী, আইনগতভাবে-বাধ্যতামূলক উপকরণ।’ 

জাতিসংঘের দাবি অনুযায়ী, সাইবার অপরাধ কনভেনশনটি ফিশিং, র‍্যানসমওয়্যার থেকে শুরু করে অনলাইন পাচার ও ঘৃণা বক্তব্য (হেট স্পিচ) পর্যন্ত বিস্তৃত পরিসরে সাইবার অপরাধ দমনে ভূমিকা রাখবে। উল্লেখ্য, সাইবার অপরাধের কারণে বিশ্ব অর্থনীতি প্রতি বছর আনুমানিক ট্রিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।

নতুন সাইবার চুক্তিকে ঘিরে জাতিসংঘ বেশ আশাবাদী হলেও বিভিন্ন সাইবার অপরাধগুলোর সংজ্ঞা স্পষ্ট না হওয়ায় এগুলো অপব্যবহারের সুযোগ রয়ে গেছে বলে জানিয়েছেন সমালোচকরা।

সাইবারসিকিউরিটি টেক অ্যাকর্ড এই চুক্তিটিকে একটি ‘নজরদারি চুক্তি’ বলে অভিহিত করেছে। তারা বলেছে যে, এটি সরকারগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান সহজতর করতে পারে এবং সিস্টেম পরীক্ষা করা নৈতিক হ্যাকারদেরকে অপরাধী হিসেবে গণ্য করতে পারে। 

সাইবার চুক্তি নিয়ে আলোচনায় নেতৃত্ব দেওয়া জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস জানিয়েছে যে, এই চুক্তিতে মানবাধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা রয়েছে এবং যেকোনো বৈধ গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করা হয়েছে।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর