অ্যাপল ম্যাপসেও আসছে বিজ্ঞাপন!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম

ডিজিটাল দুনিয়া চলছে বিজ্ঞাপনের অর্থে- এ কথা বললে বোধহয় অত্যুক্তি হবে না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইট, ব্লগ, এমনকি বিভিন্ন অ্যাপ্লিকেশন পর্যন্ত অনলাইনের প্রায় প্রতিটি প্ল্যাটফর্মেই অর্থসংস্থানের মূল উৎস হয়ে উঠেছে বিজ্ঞাপন। সেজন্যেই মেটা, গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাঁদের বিভিন্ন পণ্য ও সেবায় বিজ্ঞাপন যুক্ত করতে উন্মুখ হয়ে থাকে। এই ধারাবাহিকতায় এবার অ্যাপল অ্যাপসে বিজ্ঞাপন যুক্ত করার কথা ভাবছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপল ম্যাপস-এ বিজ্ঞাপন নিয়ে আসার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার মনে হচ্ছে, বিষয়টি সত্য হতে চলেছে। আগামী বছরই কোনো এক সময় অ্যাপল তাঁদের ম্যাপস সার্ভিসে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। না, এ সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অ্যাপলের তরফ থেকে। তবে অ্যাপলের ভেতরের খবর রাখেন এমন একজন সুপরিচিত সাংবাদিক সম্প্রতি এই খবরটি দিয়েছেন। তিনি হলেন ব্লুমবার্গের মার্ক গারম্যান।

গারম্যান অবশ্য কয়েক বছর আগেই অনুমান করেছিলেন যে, অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালু হতে যাচ্ছে। চলতি বছরের শুরুতেও নিজের এই অনুমানের পক্ষে কথা বলেছেন তিনি। এবারে তিনি জানালেন কবে নাগাদ অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন দেখা যেতে পারে। তাঁর মতে, আগামী বছরের শুরুতেই অ্যাপল ম্যাপস অ্যাপটিতে বিজ্ঞাপন চালু হতে পারে। প্রশ্ন হচ্ছে, অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন যুক্ত হলে কী হবে? 

অ্যাপল ইকোসিস্টেমের জনপ্রিয় এই অ্যাপটিতে বিজ্ঞাপন চালু হওয়ার অর্থ হচ্ছে, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চাইলে অ্যাপলকে নির্দিষ্ট অর্থ প্রদানের মাধ্যমে তাঁদের প্রতিষ্ঠানের অবস্থান বা লোকেশনকে অ্যাপল ম্যাপসে আরও স্পষ্টভাবে দেখাতে পারবে। 

অ্যাপটিতে সার্চ রেজাল্ট প্রাসঙ্গিক রাখার জন্য অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নেবে বলেও জানিয়েছেন গারম্যান। গুগল ম্যাপস বা অ্যাপল ম্যাপসের মতো ডিজিটাল মানচিত্রে বিজ্ঞাপন বা অ্যাড খুব ভালোভাবেই সমন্বয় করা সম্ভব। তবে অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে আছে গুগল ম্যাপস।

অ্যাপল বর্তমানে তাঁদের আইওএস প্ল্যাটফর্ম থেকে উপার্জন বাড়াতে বিস্তৃত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই এবার তাঁরা ম্যাপস সার্ভিসে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। তবে গারম্যান মনে করেন, এখানেই শেষ নয়। আয় বাড়াতে এমন আরও কিছু সিদ্ধান্ত নিতে পারে টিম কুকের প্রতিষ্ঠান। তবে আইওএস-এর কোন কোন অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন দেখা যেতে পারে, এ সম্পর্কে কিছু জানাননি গারম্যান। 

তথ্যসূত্র: ব্লুমবার্গ, ম্যাশেবল

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর