১৮ কোটি ইমেইলের পাসওয়ার্ড ফাঁস, আপনার জিমেইল কী সুরক্ষিত?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

ইমেইল ব্যবহারকারীদের জন্য দুসংবাদ! সম্প্রতি জানা গেছে, ১৮৩ মিলিয়ন অর্থাৎ ১৮ কোটি ৩০ লাখ ইমেইল পাসওয়ার্ড অনলাইনে ফাঁস হয়েছে। এই বিপুল সংখ্যক ইমেইল পাসওয়ার্ড ফাঁস হওয়ায় এগুলোতে সংরক্ষিত বিশাল পরিমাণ ব্যক্তিগত (পার্সোনাল) ডেটা অরক্ষিত হয়ে পড়েছে।

ফাঁস হওয়া ইমেইল পাসওয়ার্ডের মধ্যে আছে উল্লেখযোগ্য সংখ্যক জিমেইল পাসওয়ার্ড-ও। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ (৩০ শতাংশের বেশি) ইমেইল ব্যবহারকারী বর্তমানে জিমেইল ব্যবহার করেন। তাই পাসওয়ার্ড ফাঁসের ঘটনায় জিমেইল ব্যবহারকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়বে, এটাই স্বাভাবিক।

এই বিশাল পরিমাণ ডেটা লঙ্ঘনের (ব্রিচের) ঘটনাটি ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে। সম্প্রতি বিষয়টি নজরে এসেছে ‘হ্যাভ আই বিন পনড্‌’ নামের একটি ওয়েবসাইটের। এই ওয়েবসাইটটি অনলাইনে ডেটা লঙ্ঘনের বিভিন্ন ঘটনা অনুসরণ ও পর্যবেক্ষণ করে থাকে।

ওয়েবসাইটটির পরিচালক ট্রয় হান্ট জানিয়েছেন যে, অনলাইনে ফাঁস হওয়া তথ্যের এই ভান্ডারে ৩ দশমিক ৫ টেরাবাইট ডেটা রয়েছে। তাঁর দাবি, ইন্টারনেট জুড়ে বিভিন্ন স্থান থেকে বড় আকারের হ্যাকিংয়ের মাধ্যমে একত্রিত করা হয়েছে বিশাল পরিমাণ এই ডেটা।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, এই ডেটাসেটে থাকা ১৮৩ মিলিয়ন (১৮ কোটি ৩০ লাখ) ইমেইল পাসওয়ার্ডের মধ্যে ১৬ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ৬৪ লাখ) ইমেইল এর আগে কখনও ডেটা লঙ্ঘনের শিকার হয়নি।

কীভাবে ফাঁস হয়েছে বিপুল সংখ্যক ইমেইল পাসওয়ার্ড?
ট্রয় হান্ট একটি ব্লগ পোস্টে জানিয়েছেন যে, ফাঁস হওয়ার পাসওয়ার্ডগুলো ‘স্টিলার লগস’-এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ইনফোস্টিলার্স নামের পরিচিত ক্ষতিকর একটি সফটওয়্যার দ্বারা তৈরি এই ‘স্টিলার লগস।’ 

এ প্রসঙ্গে হান্ট আরও ব্যাখ্যা করেছেন যে, কেউ যখন জিমেইলে লগইন করেন, তখন তাঁর ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড জিমেইল ডট কমের বিপরীতে নথিভুক্ত হয়। এই প্রক্রিয়ায় তিনটি জিনিস ফাঁস হয়: ওয়েবসাইটের ঠিকানা, ইমেইলের ঠিকানা এবং পাসওয়ার্ড।

ইমেইল পাসওয়ার্ড ফাঁস হলে যেসব ক্ষতি হতে পারে
জিমেইল তথা ইমেইলের পাসওয়ার্ড ফাঁস হওয়ার অর্থ হচ্ছে, ইমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে আছেন ব্যবহারকারী। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারালে বেহাত হতে পারে ইমেইলে সংরক্ষিত গুরুত্বপূর্ণ সব ব্যক্তিগত গোপনীয় তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট এবং ডেবিট বা ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য। তবে ক্ষতির এখানেই শেষ নয়।

একটি ইমেইলের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যাওয়ার অর্থ হচ্ছে, উক্ত অ্যাকাউন্ট ব্যবহার করে যতগুলো অনলাইন সেবায় (সার্ভিসে) সাবসক্রাইব এবং লগইন করা হয়েছে, তার সবকটিতেই প্রবেশাধিকার পেয়ে যাবেন তৃতীয় কোনো ব্যক্তি, যার নিয়ন্ত্রণে আছে ইমেইল অ্যাকাউন্টটি। ফলে একজন ব্যবহারকারীর জন্য নিজের ইমেইলটি সুরক্ষিত রাখা ততটাই গুরুত্বপূর্ণ যতটা নিজের বাসাবাড়ি কিংবা আলমারির চাবি।

আপনার ইমেইল কী সুরক্ষিত, কীভাবে জানবেন?
বিপুল পরিমাণ ইমেইল পাসওয়ার্ড ফাঁস হওয়ার প্রেক্ষাপটে একজন ব্যবহারকারীর অবশ্যই জানা প্রয়োজন তাঁর ইমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কি-না। এক্ষেত্রে ‘হ্যাভ আই বিন পনড্‌’ সাইটটির সাহায্য নিতে পারেন ব্যবহারকারীরা।

এজন্য ব্যবহারকারীকে প্রথমে ভিজিট করতে হবে ‘হ্যাভ আই বিন পনড্‌’ (www.haveibeenpwned.com) ওয়েবসাইটটিতে। এবারে সাইটটির হোমপেজে’র ঠিক মাঝখানে ইমেইল অ্যাড্রেস বক্সে নিজের ইমেইল অ্যাড্রেসটি টাইপ করে ডানপাশে থাকা ‘চেক’ বাটনটিতে ক্লিক করতে হবে। ব্যস, ওয়েবসাইটটি নিজেই জানিয়ে দেবে নির্দিষ্ট ইমেইল অ্যাকাউন্টটি কখনও ডেটা লঙ্ঘনের (ব্রিচের) শিকার হয়েছে কি-না; হয়ে থাকলে কতবার হয়েছে।

ইমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কীভাবে?
ইমেইল পাসওয়ার্ড ফাঁস হয়ে থাকলে প্রথমেই ব্যবহারকারীকে তাঁর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে, নতুন পাসওয়ার্ডটি ব্যবহারকারীর অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহৃত হয় না। পাশাপাশি একটি শক্তিশালী, ইউনিক (অনন্য) পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে।

এক্ষেত্রে বাড়তি সুরক্ষার জন্য ইমেইল অ্যাকাউন্টে সক্রিয় করতে হবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। এ প্রসঙ্গে ট্রয় হান্ট লিখেছেন, ‘আপনি যদি ১৮৩ মিলিয়ন ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের একজন হন, তাহলে অবিলম্বে আপনার ইমেল পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, এবং যদি ইতোমধ্যেই না করে থাকেন তবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করতে হবে।’

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে দুই ধাপের একটি ভেরিফিকেশন প্রক্রিয়া, যার কল্যাণে ব্যবহারকারীর ইমেইল অ্যাকাউন্টে একটি অতিরিক্ত নিরাপত্তা বা সুরক্ষা স্তর যুক্ত করা হয়। দ্বিস্তরবিশিষ্ট এই সুরক্ষা ব্যবস্থায় কোনো কারণে পাসওয়ার্ড ফাঁস বা চুরি হলেও হ্যাকার তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না।

ইমেইল অ্যাকাউন্ট নিরাপদ ও সুরক্ষিত রাখার আরেকটি টুল হচ্ছে পাসকি, যেটা পাসওয়ার্ডের চেয়ে নিরাপদ বিকল্প ব্যবস্থা হতে পারে।

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট, হিন্দুস্তান টাইমস 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর