যেভাবে উইকিপিডিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ইলন মাস্ক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম

প্রতিষ্ঠিত ও জনপ্রিয় কোনো কিছুকে চ্যালেঞ্জ জানানো নতুন কিছু নয় ইলন মাস্কের জন্য। স্পেসএক্স, টেসলার মতো তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই একাধিকবার এর প্রমাণ দিয়েছে। এবারে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া-কেই চ্যালেঞ্জ জানাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

গত সোমবার (২৭ অক্টোবর) ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই একটি অনলাইন বিশ্বকোষ চালু করেছে যার নাম ‘গ্রোকিপিডিয়া’। এটিও উইকিপিডিয়া’র মতোই ক্রাউডসোর্সড। গ্রোকিপিডিয়া-কে  মাস্ক উইকিপিডিয়া’র বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন। 

উল্লেখ্য, ‘গ্রোকিপিডিয়া’ নামটি এক্সএআই’র তৈরি জেনারেটিভ এআই-ভিত্তিক ডিজিটাল অ্যাসিসট্যান্ট ‘গ্রোক এআই’ থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্ক জানিয়েছেন যে, গ্রোকিপিডিয়া ডট কম-এর শূন্য দশমিক এক (০.১) সংস্করণটি চালু করা হয়েছে। তবে প্রাথমিক এই সংস্করণের তুলনায় গ্রোকিপিডিয়া’র এক দশমিক শূন্য (১.০) সংস্করণ ১০ গুণ ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

নতুন এই অনলাইন বিশ্বকোষ সম্পর্কে মাস্ক বলেন, গ্রোকিপিডিয়া’র লক্ষ্য হলো ‘সত্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ব্যতীত আর কিছু নয়।’

গ্রোকিপিডিয়া নিয়ে আশাবাদী মাস্ক অবশ্য আরও আগে থেকেই উইকিপিডিয়ার সমালোচনায় মুখর। উইকিপিডিয়া ‘প্রোপাগান্ডায়’ ভরপুর, এমন দাবি করে তিনি ইতোপূর্বে সাধারণ ব্যবহারকারীদেরকে এই সাইটটিতে অনুদান না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই মাস্ক জানিয়েছিলেন যে, তাঁর প্রতিষ্ঠান এক্সএআই একটি অনলাইন বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ তৈরি করছে।

কী আছে গ্রোকিপিডিয়া সাইটে?
নতুন এই অনলাইন বিশ্বকোষটি দেখতে বেশ সাদামাটা। সাইটটিতে আছে একটি সার্চ বার, যার সাহায্যে নির্দিষ্ট কোনো বিষয়ে সার্চ করে কাঙ্ক্ষিত নিবন্ধটি আছে কি-না তা খুঁজে দেখতে পারেন ব্যবহারকারীরা। গ্রোকিপিডিয়া-তে ৮ লাখ ৮৫ হাজার ২৭৯টি নিবন্ধ বা আর্টিকেল আছে বলে জানিয়েছে সাইটটি। উল্লেখ্য, উইকিপিডিয়া-তে নিবন্ধের সংখ্যা ৭০ লাখেরও বেশি।

উইকিপিডিয়া’র মতোই গ্রোকিপিডিয়া-তেও ব্যবহারকারীরা সার্চ করে তাঁদের পছন্দের কোনো বিষয়ে (যেমন বিশ্বকাপ, নীলনদ ইত্যাদি) নিবন্ধ খুঁজতে পারেন। 

তবে গ্রোকিপিডিয়া’র ক্ষেত্রে একটি বিষয় এখনও স্পষ্ট নয়। উইকিপিডিয়া’র নিবন্ধগুলো লেখা ও সম্পাদনা করে থাকেন তাঁদের স্বেচ্ছাসেবকরা। কিন্তু গ্রোকিপিডিয়ার নিবন্ধগুলো কারা তৈরি করেন বা করবেন, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।  

সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, গ্রোক চ্যাটবট তৈরিতে যে এআই মডেল ব্যবহার করা হয়েছে, সেটাই ব্যবহৃত হচ্ছে গ্রোকিপিডিয়া-তে। তবে আপাতদৃষ্টিতে কিছু নিবন্ধ উইকিপিডিয়া থেকে নেওয়া হয়ে থাকতে পারে।

মজার বিষয় হচ্ছে, ‘উইকিপিডিয়া’ সম্পর্কে গ্রোকিপিডিয়া’র নিবন্ধে সাইটটির কঠোর সমালোচনা করা হয়েছে। উইকিপিডিয়া পক্ষপাতদুষ্ট, এমন অভিযোগ করে বলা হয়েছে যে, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এ সম্পর্কিত বিষয়গুলোতে সাইটটি বাম-ঘেঁষা, অর্থাৎ বাম রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত উইকিপিডিয়া’রফ কনটেন্ট। 

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট, এক্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর