বিশ্বজুড়ে ক্লাউডফেয়ার বিভ্রাট: এক্স, চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মের কার্যক্রম বিঘ্নিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

বিশ্বজুড়ে ইন্টারনেটে আবারও দেখা দিয়েছে বড় ধরণের বিভ্রাট। এবারে বিভ্রাটের উৎস ইন্টারনেট পরিকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফেয়ার। তাঁদের নেটওয়ার্কে বিভ্রাটের কারণে এক্স (পূর্বের টুইটার), চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, ক্যানভার মতো বহু জনপ্রিয় প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা কঠিন হয়ে পড়েছে গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য। 

এবারের বিভ্রাট এতটাই গুরুতর যে, ইন্টারনেটে ওয়েবসাইট বিভ্রাট রিপোর্ট করার সুপরিচিত ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ পর্যন্ত প্রভাবিত হয়েছে বলে জানা গেছে।

কখন শুরু হয়েছিল বিভ্রাট?
ক্লাউডফেয়ার বিভ্রাট দেখা দেয় আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৮ মিনিট (ইউটিসি ১১:৪৮) নাগাদ। ক্লাউডফেয়ারের নেটওয়ার্কে সমস্যার কারণে ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে 'ইন্টারনাল সার্ভার এরর অন ক্লাউডফেয়ারস নেটওয়ার্ক' বার্তাটি দেখতে পান। ফলে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এক্স-এর মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নতুন পোস্ট দেখতে বা আপলোড করতে পারছিলেন না।

ক্লাউডফেয়ার কী?
ক্লাউডফেয়ার হল একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) যেটা মূলত সংযোগকারী ক্লাউড (কানেক্টিভিটি ক্লাউড) সেবা হিসেবে কাজ করে। এই সেবার অধীনে ইন্টারনেট ট্র্যাফিক বিশ্বব্যাপী বিস্তৃত ক্লাউডফেয়ার নেটওয়ার্কের মধ্য দিয়ে পরিচালিত হয়। ফলে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলো দ্রুততার সাথে কাজ করতে সক্ষম হয় এবং আরও সুরক্ষিত হয়ে উঠে।

ক্লাউডফেয়ার বিভিন্ন কনটেন্ট তাঁদের ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করে এবং তাঁদের সার্ভারে হোস্ট করে থাকে। যখন একজন ব্যবহারকারী কোনো একটি প্ল্যাটফর্মের পরিষেবা অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন তাদের নিকটতম ক্লাউডফেয়ার সার্ভারের মাধ্যমে সেই 'কনটেন্ট' পরিবেশন করা হয়। এক কথায়, ক্লাউডফেয়ার নিজে পরিষেবা বা ওয়েবসাইটটিকে হোস্ট করে না, বরং দ্রুততার সাথে পরিবেশনের জন্য সেগুলোর অনুলিপি তৈরি করে এবং বিভিন্ন অংশকে হোস্ট করে থাকে।

আর এ কারণেই ক্লাউডফেয়ার নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেওয়ায় ইন্টারনেটজুড়ে বিভিন্ন সাইটের পরিষেবায় ব্যাপক আকারে বিভ্রাট দেখা দিয়েছে।

কী বলছে ক্লাউডফেয়ার?
ক্লাউডফেয়ার জানিয়েছে, তাদের নেটওয়ার্ক রাউটিংয়ে বিঘ্ন ঘটার কারণ ছিল ‘অস্বাভাবিক ট্র্যাফিকের উত্থান’। তবে সাইবার-আক্রমণের কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি এবং সমস্যার আসল কারণ এখনও তদন্তাধীন আছে বলে জানা গেছে।

বিভ্রাটের বিষয়টি সম্পর্কে ক্লাউডফেয়ার অবগত আছে বলে জানিয়েছে এবং সমাধানের জন্য তাঁরা কাজ করছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, ইন্টারনেটজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও প্ল্যাটফর্মের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে, গ্রাহকরা আরও কিছু সময় বিভিন্ন পরিষেবা অ্যাক্সেস করার ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি ত্রুটির সম্মুখীন হতে পারেন।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (AWS) সার্ভারেও দেখা দিয়েছিল বড় আকারের বিভ্রাট, যার কারণে বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি জনপ্রিয় পরিষেবায় বিঘ্ন ঘটে। এবারে দেখা দিল ক্লাউডফেয়ার বিভ্রাট। 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ডিজিট ডট ইন

চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর