গ্রামীণফোন ইন্টানেটে মাত্র ৫৫ মিলিসেকেন্ডেই লোড হচ্ছে ভিডিও

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের মানুষকে তাদের প্রয়োজনীয় কনটেন্ট, ডিজিটাল সম্ভাবনা ও বিনোদনের আরও কাছাকাছি নিয়ে আসা। 

গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে ভিডিও কনটেন্ট। তাই দ্রুত ও নির্বিঘ্ন ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে টানা নেটওয়ার্ক আধুনিকায়ন করে যাচ্ছে গ্রামীণফোন। এর একটি বড় অংশজুড়ে রয়েছে প্রতিষ্ঠানটির বিস্তৃত লোকাল ক্যাশ ইকোসিস্টেম, যা জনপ্রিয় কনটেন্টগুলোকে ভৌগোলিক অবস্থান বিচারে ব্যবহারকারীদের একদম কাছাকাছি নিয়ে আসে।

সহজ ভাষায়, গ্রাহকের প্রিয় কনটেন্টগুলো এখন আন্তর্জাতিক সার্ভারের হাজার হাজার কিলোমিটার দূর থেকে না এসে লোকাল ক্যাশিং প্রযুক্তির মাধ্যমে তাদের হাতের কাছেই জমা থাকছে। ফলে ডেটার যাত্রাপথ কমে ভিডিও লোডিংয়ের সময় আগের চেয়ে অনেক দ্রুত হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের নেটওয়ার্কে একটি ভিডিওর প্রথম বাইট লোড হতে সময় লাগে মাত্র ৫৫ মিলিসেকেন্ড—যা মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। এর ফলে লাইভস্ট্রিমিং, ভিডিও স্কিপ করা বা পরবর্তী পর্ব লোড করা প্রায় তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও স্ট্রিম করা হয়—যা একটানা পরিমাপ করলে প্রায় ৪০ বছরের সমান। বিপুল এই ট্রাফিক সামলাতে প্রতিষ্ঠানটি ৭০০ মেগাহার্টজ ও ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহারের পাশাপাশি দেশজুড়ে ২৪ হাজারের বেশি টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়ে চলেছে। সব মিলিয়ে, দেশজুড়ে গ্রাহকদের কাছে একটি শক্তিশালী ও সমন্বিত ডিজিটাল অভিজ্ঞতা পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আইসিটি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের বার্ষিক সভা
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সদস্যদের...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর